বিনোদন ডেস্ক: ছবির দুনিয়ায় নতুন নতুন ঘটনা ঘটতেই থাকে। আর তা নিয়ে তৈরি হয় নতুন নতুন খবর। এবার যে খবরটি জানা গেছে, তা সত্যি অবাক করার মতো। ভারতের দক্ষিণের ছবির সুপারস্টার চিরঞ্জীবীর ছবি মানেই জোরদার অ্যাকশন। আবার তাঁকে নতুন এক অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে। ছবির নাম ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’। ছবির বাজেট এখন চর্চার বিষয়। আর চিরঞ্জীবীর এই ছবির বাজেট ...
box
শেয়ারপ্রতি ১ টাকা ২৫ পয়সা লভ্যাংশ দেবে সাপোর্ট
অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট এলায়েন্স পোর্ট (সাপোর্ট) এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ২৫ পয়সা করে লভ্যাংশ পাবেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ...
গ্রাহক স্বার্থে এমএনপির বাণিজ্যিক কার্যক্রম শুরু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গ্রাহক স্বার্থে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এসএনপি) অপারেশনাল ও বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে বিটিআরসি। সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, সেবা চালুর প্রথম দিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৭ জন তাদের অপারেটর পরিবর্তন করেছেন। এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের ...
যড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব অর্জনই সাধারণ মানুষের, সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সোমবার সকালে গণভবনে দেয়া এক সংবর্ধনায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড পাওয়ায় শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি আত্মতুষ্টিতে না ভুগে নেতাকর্মীদের ...
যা আমরা ভাইরাল করি আর যা করি না! ছিঃ…
রুম্পা সৈয়দা ফারজানা জামান: আমরা ভাইরাল করি কাকে! সেফু দা! যে কিনা ‘মদ-মাগী’ নিয়ে বেশ মন খুলে কথা বলেন! হিরো আলম! যার চেহারা নিয়ে আমরা মজা করতে পছন্দ করি! আমরা ভাইরাল করি কাকে! মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নামক স্টেজে হওয়া পারিবারিক শো- যেখানে গোবর গনেশ দুটোর একটি ‘উইশ’-এ পানি ঢেলেছে, আরেকজন H2O নামে একটি রেস্তোরাঁর সাথে দর্শকের পরিচয় করিয়েছে! বাই দা ...
মিষ্টি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?
স্বাস্থ্য ডেস্ক: চিনি, শর্করা, সুগার – যে নামেই ডাকুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্কবার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের এক নম্বর শত্রু। সরকার এর ওপর কর বসাচ্ছে। স্কুল আর হাসপাতালগুলো খাদ্যতালিকা থেকে একে বাদ দিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন: আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিয়ে দিতে। আমরা সবসময়ই শুনছি, যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ-টু ডায়াবেটিস, হৃদরোগ, ...
ফরিদপুরে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য একলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুল মেম্বার (৩৮) কে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার সকাল ৭টার ...
জনসভা ঘিরে ৪ শতাধিক নেতাকর্মী গ্রেফতার : রিজভী
নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ঘিরে বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, গতকাল (৩০ সেপ্টেম্বর) বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়। চারদিক থেকে ধেয়ে আসা জনস্রোতে সোহরাওয়ার্দীর বিশাল প্রান্তর কানায় কানায় ভরে যায়। ...
তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
আদালত প্রতিবেদক: জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ । আদালত সূত্রে জানা গেছে, রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ...
ঢাকার ২২ মাদক স্পটের নিয়ন্ত্রণ ২৫ নারী ব্যবসায়ীর হাতে
অপরাধ ডেস্ক: রাজধানীর ২২টি মাদক স্পট নিয়ন্ত্রণ করছেন ২৫ নারী মাদক ব্যবসায়ী। তাঁদের একেকজনের বিরুদ্ধে রয়েছে ৪ থেকে ২২টি করে মামলা। অধিকাংশই জামিনে বেরিয়ে মাদক ব্যবসা করলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। একাধিক মাদক স্পটের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতা তাঁদের ব্যবহার করছেন নিরাপদ ও ঝুঁকিমুক্ত বলে। আর এসব নারী থানা–পুলিশের সঙ্গে যোগসাজশ করেই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর