সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ৩১ বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে। তাই আরও বেশ কয়েক বছর নিজেকে ফিট রাখতে বদলে ফেলেছেন নিজের খাদ্যভাস। মেসির ঠাণ্ডা পানীয়, পিৎজা থেকে যাবতীয় জাঙ্কফুড ছিল প্রিয়। কিন্তু নিজেকে ফিট রাখতে এখন তা ছুঁয়েও দেখেন না পাঁচবারের এই বিশ্বসেরা ফুটবলার। এখন মেসির পছন্দ তাজা ও শুকনো ফল, অলিভ অয়েল দিয়ে তৈরি ...
box
আবারও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৩
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে আঘাত উঠল ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার দেশটির জাভা ও বালি দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ...
‘বৈধতা’ দেয়া হল চীনের মুসলিম বন্দী শিবিরগুলো
লাখ লাখ উইগর মুসলিমের লাপাত্তা হয়ে যাওয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মুখে চীনের শিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ বন্দী শিবিরগুলোকে আইন করে বৈধতা দিয়েছে। চীনের কর্তৃপক্ষ এতদিনে স্বীকার করলো বহু উইগর মুসলিমকে বন্দী শিবিরে নিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে – ইসলামি কট্টরবাদ মোকাবেলার অংশ হিসাবে আটক উইগরদের আদর্শ শেখানো, তাদের চিন্তা-চেতনায় বদল আনা হচ্ছে। মানবাধিকারের ওপর সম্প্রতি এক বৈঠকে উপস্থিত চীনা কর্মকর্তারা বলছেন ...
ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বললেন ট্রাম্প
প্রায় নিয়মিতই বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকা তার স্বভাব। তা সে বিরোধীদের সম্পর্কেই হোক বা প্রশাসনিক প্রধান সম্পর্কে। তালিকা থেকে বাদ যায় না নিজের পরিবারের সদস্যরাও। মুখ খুললেই বিতর্ক তৈরি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৈনন্দিন বিষয় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবারও একইভাবে নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন মার্কিন ...
গোপালগঞ্জে চার সড়ক দুর্ঘটনা, নিহত ২্,আহত ৪০
গোপালগঞ্জে চার সড়ক দুর্ঘটনায় সায়মা আহম্মেদ অনন্যা (১৪) নামের এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চারটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত অনন্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আরোজ আলী মোল্লার মেয়ে। সে গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ দুর্ঘটনায় ...
চীন থেকে ৪৮টি সামরিক ড্রোন কিনছে পাকিস্তান
ভারত-রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির পর এবার চীনের কাছ থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান। ড্রোন কেনার এই চুক্তি হলে এটাই হবে পাকিস্তান ও চীনের মধ্যে সবচেয়ে বড় সামরিক ক্রয়-বিক্রয় চুক্তি। ৪৮টি উইং লুং-২ ড্রোন পাকিস্তানের কাছে বিক্রির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। চুক্তি চূড়ান্ত বলে ঘোষণা করেছে পাকিস্তান বিমান বাহিনীও। পাকিস্তানি বিমান বাহিনীর ‘শেরডিল অ্যাক্রোব্যাটিক টিম’ তাদের দাপ্তরিক ফেসবুক অ্যাকাউন্টে অত্যাধুনিক ...
রাজধানীতে পাতাল মেট্রোরেল নির্মাণে পরামর্শক নিয়োগ
দেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি-১) প্রকল্পে কারিগরি সহায়তার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। জাপানের নিপ্পন কোই কোম্পানির নেতৃত্বে সাতটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি সহায়তায় চুক্তি করেছে মেট্রোরেলের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তারা রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণে পরামর্শক হিসেবে কাজ করবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। জাপানের দুটি, ...
অনুমোদন পাচ্ছে আরও ২০ প্রকল্প
ভোটার তুষ্টির প্রকল্পই বেশি, অনুমোদনের অপেক্ষায় আরও ৩০-৪০টি প্রকল্প * গত ৪টি একনেকে অনুমোদন পেয়েছে ৭৬ হাজার কোটি টাকার ৬৭ প্রকল্প আগামী সংসদ নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প পাশের হিড়িক পড়েছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে ২০টি উন্নয়ন প্রকল্প। দু’দিন পরই আজ বৃহস্পতিবার একনেক উঠছে আরও ২০টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ভৌত অবকাঠামো বিভা এবং কৃষি, ...
খুলনা উপকূলে দুপুরে আঘাত হানতে পারে’তিতলি’
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ পাওয়া ‘তিতলি’ আরো প্রবল ও শক্তিশালী হয়ে উঠেছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। ভারত উপকূলে আঘাতের পর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে খুলনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে গতকাল বুধবার দিনভর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হয়েছে। চারটি ...
কোহলির সামনে আরও এক রেকর্ডের হাতছানি
বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। বাইশ গজের যে কোন ফরম্যাটেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এবার তার সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। শুক্রবার থেকে শুরু হচ্ছে হায়দরাবাদ টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শতরান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হককে। এখন পর্যন্ত টেস্টে ২৪টি শতরান করেছেন বিরাট ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর