১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৬

box

তিতলির তেজ কমায় শুরু হয়েছে নৌ চলাচল

ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এ ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। এ কারণে দীর্ঘ ২১ ঘণ্টা পর বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত ...

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে নির্মাণ শ্রমিক সুজন পাটোয়ারী (২২) এবং কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহ জালাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম (৪৫)। ...

চবি বিএনসিসি নৌ শাখার রজতজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৌ শাখার রজতজয়ন্তী অনুষ্ঠানে বর্তমান ক্যাডেটদের সঙ্গে মিলিত হয়েছিল সাবেকরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনভর এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর ঘুরে আইন অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে আনন্দ উৎসবে মিলেছিল সাবেক-বর্তমান ক্যাডেট সকলেই। ...

নড়াইলের শেখ রাসেল সেতু উদ্বোধন

নির্মানের প্রায় এক বছর পর নড়াইলের চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর নির্মিত শেখ রাসেল সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তাঁর সরকারের সময়কালে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ...

অস্ট্রেলিয়ানদের ‘ডাক’ ফিরিয়ে আনল বাংলাদেশের সেই দুঃস্বপ্ন

দুবাই টেস্টে নিজেদের দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং অর্ডারে তিন থেকে ছয় পর্যন্ত অন্তত একটি ‘ডাক’ মারার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এমন অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে বাংলাদেশ দলও প্রায় অসম্ভব এক লক্ষ্যের পিছু ছুটছে অস্ট্রেলিয়া। দুবাই টেস্ট জিততে পেরোতে হবে ৪৬২ রানের পাহাড়। কাল এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৩৬ রানে চতুর্থ দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ টেস্টের শেষ দিকে এ ...

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে ২১ আগস্ট হামলার মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড়ে বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ অর্ধশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সাজা হওয়া মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল সোমবার পর্যন্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় সাজা বাতিল চেয়ে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। ...

ক্রমেই দুর্বল হচ্ছে তিতলি, শঙ্কা নেই বাংলাদেশে

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ পাওয়া ‘তিতলি’ আজ বৃহস্পতিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। ফলে এই ঘূর্ণিঝড় নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রাশেদুজ্জামান। তবে বাংলাদেশের ওপর সরাসরি ঘূর্ণিঝড় তিতলির কোনো প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব হিসেবে বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পরিমাণ বাড়বে বলে ...

‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করেন তিনি। ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচনের সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বাংলা ভাষার পর সবচেয়ে মিষ্টি ও শ্রুতিমধুর ভাষা বলতেন স্প্যানিশ ভাষাকে। সেই ...

নিজেকেই বিয়ে করলেন এই নারী!

মেধাবী শিক্ষার্থী ‌লুলু জেমাইমা। বাড়ি উগান্ডায়। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ৩২ বছরের এই নারী এমন এক কাণ্ড করেছেন, যার ফলে চোখ কপালে উঠেছে সকলের। নিজেই নিজেকে বিয়ে করেছেন লুলু। তাও আবার গির্জায় গিয়ে, সমস্ত রীতি-নীতি মেনে। কেন এমন কাণ্ড করেছেন তিনি?‌ সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লুলু বলেন, আমার বাবা এবং মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমার ...