১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৬

box

ব্লেম গেইম খেলছে ঐক্যফ্রন্ট-বিএনপি : ১৪ দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) করা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির অভিযোগগুলা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী। এছাড়া ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ব্লেইম (দোষারোপ) গেইম খেলছে বলে দাবি করেছেন ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। দিলীপ বড়ুয়া ...

কয়েকশ’ মামলা মাথায় নিয়ে ঢাকায় ধানের শীষের প্রার্থী যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী হিসেবে টিকে রইলেন ২ হাজার ২৭৯ জন।৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিলের খাতায় বেশিরভাগই বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর নাসিরসহ প্রথম সারির বহু নেতা। মনোনয়ন যাচাই বাছাইয়ের পর আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৭৮জন। আর বিএনপির রয়েছেন ৫৫৫জন। দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকায় ...

তারা আমাকে এমপি-মন্ত্রী হতে দেবে না: হিরো আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় ভীষণ কষ্ট পেয়েছেন আলোচিত অভিনেতা হিরো আলম। বলেছেন-তার মনোনয়নপত্র বাতিলে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রকারীরাই তাকে সংসদ সদস্য-মন্ত্রী হতে দেবে না। জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হিরো আলমের ...

মনোনয়ন বাতিল: দ্বিতীয় দিনে আপিল চলছে

নির্বাচন কমিশনে আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল। এর আগে গতকাল সোমবার প্রার্থিতার যোগ্যতা ফিরে পেতে আপিল করেন ৮৪ জন। ৬ থেকে ৮ ডিসেম্বর এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ঋণ খেলাপি, বিল খেলাপি, স্বাক্ষর না থাকা, সাজাপ্রাপ্তসহ নানা কারণে মনোনয়ন বাতিল হয়েছে প্রায় ৭৮৬ জনের। বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ হেভিওয়েট ...

নবম জাতীয় সংসদে শেখ হাসিনার বক্তৃতা সমগ্র প্রকাশিত

নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তৃতা সমগ্র নিয়ে দুই খণ্ডে প্রকাশিত হলো ‘৯ম জাতীয় সংসদ: বক্তৃতা সমগ্র’। সংকলন দুটিতে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভাষণসমূহ অন্তর্ভুক্ত হয়েছে। সংকলনটির প্রধান সম্পাদক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম। গতকাল সোমবার সংকলন ...

হাওলাদার বাদ, রাঙ্গা জাপার মহাসচিব

আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বাণিজ্য ও পক্ষপাতিত্বের অভিযোগের মুখে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। গতকাল সোমবার সকালে জাপার প্রেসিডিয়াম সদস্য ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে পাঠানো এক চিঠিতে ওই রদবদলের কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল ...

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী বললেন ‘সকলে ভালো থাকবেন’

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে নতুন সংসদ গঠন হবে। এরপর নতুন মন্ত্রিসভা গঠন হবে। নতুন মন্ত্রিসভা গঠন হলে কারা সেখানে আসবেন, সেটি এখন বলাও সম্ভব হবে না। সকলে ভালো থাকবেন- এই কামনা করছি। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সব ...

আশরাফের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, মনোনয়নপত্রে সৈয়দ আশরাফের স্বাক্ষর ছিল না। আজ সোমবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। লিখিত বক্তব্যে বিএনপি বলছে, স্বাক্ষর না থাকা প্রসঙ্গে বলা হয়েছে, সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেওয়া হয়েছে। তিনি ...

আপিল করতে ইসিতে হিরো আলম

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে গেছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। সোমবার বিকেল সাড়ে ৩টায় ইসিতে যান তিনি। এর আগে রোববার জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমসহ ১৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ের দিনে হিরো আলমসহ সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। তিনি সেই আসনে স্বতন্ত্র ...

আ’লীগে ছাত্র ও যুবমৈত্রীর শতাধিক নেতাকর্মী যোগদান

রাজশাহীতে ছাত্র ও যুবমৈত্রীর শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার রাতে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় যুবমৈত্রী রাজশাহী মহানগরীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বুলবুল এবং ছাত্রমৈত্রীর মহানগরীর সাবেক সহসভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে ...