১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০১

box

শিশুর মরদেহ উদ্ধার, ‘মাদকাসক্ত’ বাবা আটক

রাজধানীর বাংলামোটর এলাকার একটি বাসা থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নুরুজ্জামান কাজলকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ওই বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। জানা গেছে, নুরুজ্জামান কাজল স্ত্রী ও দুই শিশু সন্তানসহ ওই ...

১৫০ আসনে বিএনপির একক প্রার্থী তালিকায় থাকছেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তাদের আজ থেকে অনানুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হতে পারে। ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পর বাকিদের চিঠি দেয়া হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হওয়ায় ৮ তারিখের মধ্যেই বিএনপিকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে হবে। ৮ তারিখের মধ্যেই চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক চিঠি দেবে ...

বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন

আজ বুধবার বিকালে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম বুধবার থেকে নতুন কার্যালয়ে পরিচালিত হবে। বিকাল ৪টায় পুরানা পল্টনের ৩৭/২ জামান টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন হবে। গণফোরামের গণমাধ্যম শাখার সদস্য লতিফুল বারী হামীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ঐক্যফ্রন্টের কার্যক্রম পরিচালনায় নতুন অফিস নেয়ার কথা ...

নির্বাচন কমিশনে খালেদা জিয়ার আবেদন

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে আপিল আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এ গেছেন তার প্রতিনিধি। বুধবার সকালে ব্যারিস্টার কাইসার কামালসহ তিন সদস্যের একটি দল খালেদা জিয়ার আপিল আবেদন জমা দিতে ইসিতে যান। গত দু’দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন ৩১৮ জন। শেষ দিনের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী তিনদিন (৬ থেকে ৮ ডিসেম্বর) আপিল নিষ্পত্তি করবে ইসি। আগামী ৩০ ...

খেলাপি ঋণের কারণে মনোনয়নপত্র বাতিল ৯৫ জনের

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে এবারের নির্বাচনে ৯৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এঁদের মধ্যে সর্বাধিক ৩৩ জন প্রার্থী বিএনপির। নিবন্ধিত অন্যান্য দলও কমবেশি ঋণখলাপিদের মনোনয়ন দিয়েছে। তবে এই তালিকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কারও নাম নেই। হলফনামায় তথ্যের গরমিল থাকায় আওয়ামী লীগের একজন মাত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ জাকির হোসেন। ...

রাজনীতিবিদ মাশরাফির প্রথম আলাপন

সংবাদ সম্মেলনে প্রশ্নের সমুদ্রে বহুবার হাবুডুবু খেয়েছেন তিনি। কিন্তু সংবাদ কর্মীদের সামনে আসা মাশরাফি বিন মুর্তজা এর আগে কখনও এত অপ্রিয় প্রশ্নের ভিড়ে চিড়ে-চ্যাপটা হননি। রাজনীতির গলিতে প্রবেশের পর এটাই ছিল সাংবাদিকদের সঙ্গে তার প্রথম আলাপন। তীক্ষè সব প্রশ্নের তীর ধেয়ে গেল তার দিকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বললেন, ক্রিকেট ছাড়ার পর সবাই তাকে ...

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ইস্যু বানাতে চাচ্ছে বিএনপি: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি। সুতরাং দুর্নীতিসংক্রান্ত ঝামেলাসহ নানা অনিয়ম নিয়ে তাদের তথাকথিত হেভিওয়েট প্রার্থীরা যে মনোনয়ন থেকে ছিটকে যাবেন, এটা তারাও জানে। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি একটা ইস্যু বানাতে চাচ্ছে এবং নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের ...

এরশাদ আবারও সিএমএইচে, ভিন্নভাবে নেয়ার কিছু নেই : মহাসচিব

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারও সিএমএইচে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার নিয়মিত হাসপাতালে আসা-যাওয়াকে ‘ভিন্নভাবে নেয়ার কিছু নেই’ বলে জানিয়েছেন দলের নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাঙ্গা বলেন, ‘স্যারের (এরশাদ) বাসায় নিকটাত্মীয় কিংবা স্বজন কেউই নেই। তিনি একা একা ...

আপিলে প্রতিটি কেস মেরিট অনুযায়ী দেখা হবে : মাহবুব তালুকদার

নির্বাচন কমিশার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের যারা আপিল করছেন তাদের কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না। প্রতিটি কেস মেরিট অনুযায়ী দেখা হবে। আজ মঙ্গলবার আপিল দাখিল কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, শুনানিতে আমরা যা কিছু করব, তা আইনানুগভাবেই আমাদের করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব ...

বিএনপি মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। যাচাই-বাছাইয়ে বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ২৭৮ জনের মনোনয়ন ...