১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩২

box

ঢাকা উত্তরে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। এ ছাড়া দেশের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব ...

আমরা না, পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র: ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কখনোই ভাববেন না, আমরা পরাজিত হয়েছি। বরং পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের গণতন্ত্র।’ আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে ৯৮ হাজার মিথ্যা মামলায় ২৬ লাখ আসামি, দলের কেউ বাদ পড়েনি। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে জেগে উঠতে ...

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ

খেলা ডেস্ক আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালটা বেশ ভালো কেটেছে এই পেসারের। তারই স্বীকৃতি পেলেন ওয়ানডে একাদশে জায়গা করে নিয়ে। বছরের সেরা খেলোয়াড়দের নিয়ে আইসিসি এই একাদশ নির্বাচন করেছেন। এই দলের অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি। শুধু কোহলি নন, একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। রোহিত শর্মা, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাও আছেন একাদশে। ভারতের মতো চারজন খেলোয়াড় ...

বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি ‘বিলুপ্ত’

নিজস্ব প্রতিবেদক বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে ‘বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি’র কার্যক্রম গত কয়েক বছরে কোনো ‘সুফল’ আনতে পারেনি। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বিদেশিদের ইতিবাচক সহযোগিতা পায়নি দলটি। তাই এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করা হয় চার দিন আগে। ১৭ জানুয়ারি কমিটির সদস্যদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। ...

আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, আহমেদ ইমতিয়াজ ...

গোঁফ রাখলেই বাড়তি ভাতা পাবে পুলিশ!

রকমারি ডেস্ক অনেকেই শখ করে গোঁফ রাখেন। তবে গোঁফ রাখলে অতিরিক্ত ভাতা পাবেন পুলিশ সদস্যরা। শুনতে অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন। গোঁফওয়ালা পুলিশের গোঁফের পরিচর্যার জন্য মাসে বাড়তি ২০০ রুপি ভাতা দেবে তারা! উত্তর প্রদেশের ‘প্রভিন্সিয়াল আর্মস কনস্টাবুলারি’ বা প্যাক পুলিশদের গোঁফ রাখতে অনুপ্রাণিত করার জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ২৫০ করার ...

সিজারে নবজাতককে কেটে ফেললেন

সিজারে নবজাতককে কেটে ফেললেন জেলা প্রতিনিধি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে সিজারের সময় নবজাতককে কেটে ফেলেছেন চিকিৎসক। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নবজাতকের মৃত্যু হয়েছে। এমন অভিযোগ করেছেন মৃত নবজাতকের বাবা-মা। এ ঘটনায় হাসপাতালের তিন পরিচালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রেজাউল করিম মুরাদ, আজাহার মাহমুদ জুয়েল ও আশরাফুর রহমান। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে নগরীর আলিয়া মাদরাসা রোডের পরশ ...

হুইল চেয়ারে আদালতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা ২৬ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। আজ এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে ...

লক্ষ্মীপুরে যাত্রীবাহি বাস খাদে, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুলাল মিয়া, ইয়াছিন হোসেন, আবুল বাসার, নাজমা আক্তার ও আবু তাহেরসহ ৬ জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন ...

এক বছরে বিশ্বে ধনীরা আরো ধনী হয়েছেন, গরিবরা আরো গরিব

বিদেশ ডেস্ক গত এক বছরে বিশ্বে ধনীরা আরো ধনী হয়েছেন। গরিবরা আরো গবির। ২০টি নিরপেক্ষ দাতব্য সংস্থার সমন্বয়ে গড়ে ওঠা বৃটিশ সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল তাদের এক নতুন রিপোর্টে এসব কথা বলেছে। এতে আরো বলা হয়েছে, নিচের দিকে থাকা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই পশ্চাৎমুখী হয়েছে। অর্থাৎ তাদের অবস্থার অবনতি হয়েছে। এ খবর প্রকাশ করেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে আরো বলা ...