নিজস্ব প্রতিবেদক সর্বোচ্চ ১৬০ জন নেতা ঈমান ও সাহসের সঙ্গে দেশের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নামলে জয়লাভ করা সম্ভব বলে মনে করেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অলি আহমদ এসব কথা বলেন। গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ ...
box
এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানী থানার ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫) আটক হয়েছেন। বিষয়টি শনিবার দিনগত রাত দেড়টায় গণমাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল নিশ্চিত করেছেন । এর আগে বনানী এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ...
নিহতের সংখ্যা বেড়ে ২৬
নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
গুলশানের ডেল্টা লাইফ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ নিয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার বিকেল পোনে ৪ টার দিকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়েই দ্রুততার সঙ্গে আগুন নেভানো হয়েছে বলে জানান বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাচন: ১১০ উপজেলায় কাল যান চলাচল বন্ধ
দেশজনতা অনলাইনঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট উপলক্ষে আগামীকাল রবিবার ১১০ উপজেলায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত এসব উপজেলায় মোটরসাইকেল চলাচল বন্ধেরও নির্দেশও বলবৎ রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. লিয়াকত আলী সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ‘চতুর্থ পর্যায়ের সাধারণ নির্বাচন ...
ছিনতাই করতে গিয়ে আটক তিন জাবি শিক্ষার্থী
জাবি প্রতিনিধিঃ এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে উপস্থিত লোকজনের গণধোলাইয়ের শিকার হয়েছেন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্র। তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ছিনতাই চেষ্টার অভিযোগে প্রক্টর বরারব অভিযোগপত্র দিয়েছে ওই পথচারী। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পানির পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম ব্যাচের সঞ্জয় ঘোষ, ...
বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
দেশজনতা অনলাইনঃ রাজধানীর বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার দুদিন পর একটি মামলা হয়েছে। তবে এই মামলার বাদী কে হয়েছেন এবং কী অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতা তৈরি বিয়য়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ...
মানুষ বাঁচাতে সরকারের আগ্রহ নেই: রিজভী
দেশজনতা অনলাইনঃ সরকার দাবি করে স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ জয় করেছে, অথচ মানুষ বাঁচানোর জন্য তাদের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ‘দেশের জনগণ মনে করে, এই আগুনে পুড়ে মানুষের মৃত্যুর দায় শেখ হাসিনা সরকারের।’ শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘যারা মধ্যরাতে ভোট করে, তারা গণবিরোধীই হয়। ...
নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক যুবক ও দুই নারী নিহত হয়েছেন। ঘটনায় সিএনজি চালক মাসুদ আলম আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে একলাশপুর বাজারের উত্তর পাশে রশিদ কোম্পানির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেনের পরিচয় ...
গাজীপুরে মশার কয়েল থেকে আগুন, দগ্ধ ৪
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মশার কয়েল ধরানোর সময় আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চক্রবর্তী এলাকার আব্দুল জলিল (৪৭), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৪), মেয়ে জেসমিন (২২) ও মেয়ে জামাই আবুল হাসান (২৫)। স্থানীয়রা জানায়, রাতে জেসমিন ও তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর