দেশজনতা অনলাইন ডেস্কঃ কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালটে পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই রোববার সকালে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া তিতাস থানার এএসআই মাসুদ পোশাকবিহীন শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ...
box
২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও
মুন্সীগঞ্জে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ছয় উপজেলার ৪৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলা শহরের একটি কেন্দ্রের মোট বুথ ৬টি, সকাল ৮টা থেকে ১০টায় দুই ঘণ্টায় দুটি বুথে কোনো ভোট পড়েনি। বাকি চারটিতে ভোট পড়েছে পাঁচটি। রোববার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর বড় মাদ্রাসা কেন্দ্রে গিয়ে এমন তথ্যই পাওয়া যায়। রোববার সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ...
আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা, দেহরক্ষী নিহত
বিদেশ ডেস্ক আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে তালেবান। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। শনিবার আবদুল রশিদের দোস্তামের গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় এক দেহরক্ষী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দোস্তামের জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমদ তায়েঞ্জ জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরিফ শহর থেকে জওজানপ্রদেশে যাওয়ার পথে হামলাকারীরা দোস্তামের গাড়িবহরের চোরাগোপ্তা হামলা ...
থানায় ঢুকে পুলিশকে শাসালো ছাত্রলীগ নেতা
অনলাইন একটি সাধারণ ডায়েরি (জিডি) করা নিয়ে নারায়নগঞ্জের আড়াইহাজার থানায় ঢুকে পুলিশকে শাসিয়েছে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। এসময় পুলিশের সাথে ছাত্রলীগের কর্মীদের তুমুল বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি জেলা পুলিশকে অবহিত করা হলে পুলিশ সুপার হারুন অর রশীদ এএসআই শরিফকে রাতেই ক্লোজড করে নেয়। শুক্রবার রাতে আড়াইহাজার থানার ভেতরে এ ঘটনা ঘটে। আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ...
ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের কোনো শাস্তি হয় না
বিদেশ ডেস্ক চলতি মাসের শুরুর দিকে ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলার চার প্রধান সন্দেহভাজনকে খালাস দেয়ার ঘটনাটি আবারো হিন্দু সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ভারত সরকারের লড়াই করার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। পাকিস্তান-ভারতের মধ্য চলাচলকারী ট্রেনটি মৈত্রী এক্সপ্রেস নামেও পরিচিত ছিল। ওই বিস্ফোরণে নিহত হয়েছিল ৬৮ জন। নিহতদের বেশির ভাগই ছিল পাকিস্তানি নাগরিক। বিস্ফোরণটি ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় ধরনের ...
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬
বিদেশ ডেস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ সূত্রে খবর, মোগাদিসুতে একটি হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জনবহুল রাস্তার ওপরে এই ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঢেঁকে যায় কালো ধোঁয়ায়। জানা গিছে, ওই বিস্ফোরণে দুটি রেস্তোরাঁ এবং বেশ কিছু গাড়ির ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এখন পর্যন্ত ৬ ...
জয় দিয়েই ‘শুরুটা’ হলো সোলশায়ারের
খেলা ডেস্ক দুই দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বটা পেয়েছেন পাকাপাকিভাবে। ওলে গানার সোলশায়ারের নতুন মেয়াদের শুরুটা মন্দ হলো না, ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ চারে থাকার লড়াইয়ে ভালোমতোই রইল ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অবশ্য আজকের জয়ে সোলশায়ারের আনন্দের চেয়ে স্বস্তিটাই থাকবে বেশি। ইউনাইটেড একদমই ইউনাইটেডের মতো খেলতে পারেনি, ম্যাচের বেশির ভাগ সময় গোছানো ফুটবলও খেলতে পারেনি সেরকম। বরং প্রতি-আক্রমণেই ছিল বেশি ...
মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়
খেলা ডেস্ক ফ্রি কিক থেকে পানেনকা মারার আত্মবিশ্বাসটা এই মুহুর্তে কারও থেকে থাকলে সেটা তারই ছিল। ডিবক্সের ঠিক বাইরে ৭১ মিনিটে পেয়েছিলেন ফ্রি কিক। ওয়াল মজবুত করতে এস্পানিওল সময়ও নিল খানিকটা বেশি। লিওনেল মেসি ততোক্ষণ বলের সামনেই ঠায় দাঁড়িয়ে ছিলেন। রেফারির বাঁশির পর বাম পা দিয়ে কেবল বলটা মানব দেওয়ালের ওপর দিয়ে তুলে দিলেন। গোললাইনের সামনে ছিলেন ভিক্টর সানচেজ, তার ...
এবার নরসিংদীর ইউএমসি জুট মিলে আগুন
অনলাইন নরসিংদীর ইউএমসি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টায় ইউএমসি জুট মিলের চাঁদপুর ইউনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের মিলের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ করা ছিল। প্রাথমিক ভাবে আমরা ধারণা ...
কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত
অনলাইন কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার মৌলভীবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়ার মিয়া হোসনের ছেলে মাহামুদুর রহমান (২৮) ও হোয়াইক্ষ্যং নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার (২৫)। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআইসহ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর