১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৬

box

৭২ ঘণ্টা পার, উন্নতি নেই সুবীর নন্দীর

বিনোদন ডেস্ক  : অচেতন অবস্থায় আজও লাইফ সাপোর্টে পড়ে আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত রবিবার রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। বুধবার সকালে নির্ধারিত পর্যবেক্ষণের সেই ৭২ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি সুবীর নন্দীর। শিল্পীর এই অবস্থাকে ...

ইন্দোনেশিয়া নির্বাচন : আড়াই লাখ প্রার্থীকে ভোট দিচ্ছে ১৯ কোটি ভোটার

আন্তর্জাতিক ডেস্ক : এক দিনে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের ভোট গ্রহণ শুরু করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার সারাদিন একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় নির্বাচনে ভোট দেবে ১৯২ মিলিয়ন (১৯.২ কোটি) ভোটার। এই নির্বাচনে ২০ হাজারের বেশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের আসনে প্রায় দুই লাখ ৪৫ হাজার প্রার্থী লড়ছেন। সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট শেষ হবে রাত ১টায়। ভোটের ছয় ...

শ্বশুরবাড়িতে জামাতা খুন, বউ-শাশুড়ি আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরবাড়ির সামনে থেকে মনিরুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তর ঝাপড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শাশুড়ি জাহানারাকে আটক করেছে পুলিশ। মনিরুল ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

আইয়ুব বাচ্চুর স্ত্রী-কন্যাকে ‘হত্যার হুমকি’

বিনোদন ডেস্ক : প্রয়াত ব্যান্ড তারকা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং মেয়েকে কে বা কারা নাকি হত্যার হুমকি দিয়েছে। মঙ্গলবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন দাবি করেন বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় পড়াশোনা করছেন। সেখান থেকে দেয়া স্ট্যাটাসে আরও লিখেন, তাদের পরিবারের সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হচ্ছে। যারা আইয়ুব বাচ্চুর পরিবারের সমালোচনা করে ...

রাজবাড়ীতে বাঁশঝাড়ে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

অনলাইন রাজবাড়ীর গোয়ালন্দে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবার দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত ধর্ষক তরিকুল ইসলাম রিমনকে (২৮) সোমবার রাতে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, রিমন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল ওলিমদ্দিন পাড়ার মো. ইউনুস সরদারের ছেলে। তিনি বিবাহিত। পাশাপাশি তিনি এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী। এলাকার শিশু কিশোরদের ...

ভারতের ভিসা বাতিল, দেশে ফিরলেন অভিনেতা ফেরদৌস

অনলাইন ভারত থেকে দেশে ফিরেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। ভারতের লোকসভা নির্বাচনে একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন তিনি। কলকাতার একটি সূত্র প্রথম আলোকে বলেন, ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওয়ানা হন। ওই ...

নুসরাত হত্যা প্রমাণ করে নারীদের রক্ষায় ব্যর্থ সরকার : এইচআরডব্লিউ

অনলাইন অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িতদের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসাথে এ ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে সংস্থাটি। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি এক বিবৃতিতে এ দাবি করেন। সংগঠনটির নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মীনাক্ষি ...

রোনালদোর জুভেন্টাসকে বিদায় করে সেমিফাইনালে আয়াক্স

খেলা ডেস্ক মাদ্রিদ বা তুরিন- দুই রাউন্ডেই প্রথম লেগে দারুণ পারফরম্যান্সের পরও তাদের ওপর বাজি ধরার লোকের সংখ্যা ছিল অল্প। একদিকে আয়াক্সের তরুণরা, অন্যদিকে রিয়াল-জুভেন্টাসের ‘হেভিওওয়েট’রা। কিন্তু স্পেন, ইতালি- চ্যাম্পিয়নস লিগের দুই রাউন্ডেই শেষ হাসিটা হাসল ডাচরাই। সেই ১৯৯৭ সালে শেষবার সেমিফাইনাল খেলেছিল তারা, এই মৌসুমে বাছাইপর্ব খেলে আসতে হয়েছে চ্যাম্পিয়নস লিগে। সেই আয়াক্সই ২২ বছর পর চলে গেল চ্যাম্পিয়নস ...

মেসির জোড়া গোলে তিন বছর পর সেমিফাইনালে বার্সেলোনা

খেলা ডেস্ক আগের তিনবার এই কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল বার্সেলোনার ইউরোপ যাত্রা। ব্যাপারটা বার্সার মতো দলের জন্য ছিল মারাত্মক অস্বস্তির। অবশেষে সেই গেরো কাটল বার্সার। গেরো কেটেছে লিওনেল মেসিরও। তার হাত ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডকে দ্বিতীয় লেগে উড়িয়ে দিয়েছে বার্সা। মেসি করেছেন জোড়া গোল, তার সঙ্গে যোগ করেছেন ফিলিপ কৌতিনহো। দুই লেগ মিলিয়ে তাই ৪-০ গোলের জয়ে বার্সেলোনা উঠে গেছে চ্যাম্পিয়নস ...

বিচার ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না বিচারকরাই: সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। উচ্চ আদালতের বিচারকরাই বিচার ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না।’ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। সুলতানা কামাল বলেন, “আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, সে পরিসংখ্যান ...