১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩২

box

নীলক্ষেতে সড়ক অবরোধ করে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশজনতা অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সরকারি সাত কলেজে সেশনজট নিরসন, ক্রটিপূণ্য ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা দূর করাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা, যা নীলক্ষেত ও সাইন্সল্যাবের পর্যন্ত ছাড়িয়ে যায়।এরপর সড়ক আটকিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় তারা ...

পিএসজির লিগ জয়, মোনাকোর বিপক্ষে এমবাপ্পের হ্যাটট্রিক

খেলা ডেস্ক লিগ শিরোপাটা আরও অনেক আগেই নিশ্চিত হতে পারত পিএসজির। কিন্তু টানা ৩ ম্যাচ হেরে ‘নিশ্চিত’ শিরোপাটা নিজেরাই দূরে ঠেলছিল থমাস টুখলের দল। দুইয়ে ছিল লিল, তারা গতকাল তলুসেকে হারাতে না পারায় মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়ে ছিল পিএসজির। প্রথম মৌসুমে ফ্রান্সে এসে এটাই জার্মান ম্যানেজার টুখলের প্রথম মেজর শিরোপা। শিরোপা নিশ্চিত জেনেই প্রাক ...

দগ্ধ তরুণীকে বাঁচানো গেল না

অনলাইন স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ হয়ে জীবন দিতে হলো শাহেনুর আক্তার নামে এক তরুণীকে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে এই ঘটনায় জন্য শাহেনুর সালাউদ্দিন নামে এক যুবককে দায়ী করেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হাফিজ উদ্দিন, গ্রাম পুলিশ আবু তাহের, অভিযুক্ত সালাউদ্দিনের ...

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাস ও দু’টি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দু’জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঘটনাস্থলে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। কারটির একপাশের দরজা এবং যাত্রী আসন রক্তে ভিজে গেছে। এছাড়া রাস্তার ওপরও কয়েক জায়গায় রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনার পর দ্রুত সেখানে পুলিশ সদস্যরা ...

স্থায়ী কমিটির বৈঠক : সংসদে যোগ দিচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদে যোগ দিচ্ছে না বিএনপি। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কিছু বলতে চাননি নেতারা। দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সংসদে না যাওয়ার পক্ষে মত দেন। একপর্যায়ে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দেন। কিছুদিন ধরে ...

যৌথ নেতৃত্বে দল চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক দলের সব সিদ্ধান্ত ‘যৌথ নেতৃত্বে’ হচ্ছে দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জা ...

শ্রীলঙ্কার হামলায় দায় স্বীকার জামাত আল তাওহিদের

বিদেশ ডেস্ক জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি সংগঠন শ্রীলঙ্কার গতকাল রোববারে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে। দুবাইভিত্তিক আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে এ কথা জানিয়াছে রুশ বার্তা সংস্থা তাস। আল অ্যারাবিয়া টুইটারে আজ সোমবার এই দায় স্বীকারের বিষয়টি জানায়। তবে এই সংগঠন সম্পর্কে বিশেষ কিছু জানায়নি চ্যানেলটি। গতকাল রোববার স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে তিনটি হোটেল ও গির্জায় ...

মঙ্গলবার শ্রীলংকায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিদেশ ডেস্ক ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে শ্রীলংকা। শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার এ ঘোষণা দেন। শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট জানায়, গির্জা ও হোটেলগুলোতে নৃশংস হামলায় হতাহতদের জন্য ২৩ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। এর আগে ভয়াবহ এ সিরিজ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিসভার মুখপাত্র রজিথা ...

আন্দোলনেই খালেদা জিয়ার মুক্তি হবে : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক গণতন্ত্র পুনরুদ্ধারের আগেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু করতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। আগে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তাই আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্তি করা এবং তার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ...

শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা

বিদেশ ডেস্ক গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর এবার শ্রীলংকায় মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয়েছে মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে। নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এজেন্সিয়া ইএফই ও বিদেশি সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। রোববার রাতে দেশটির পুত্তালুম জেলায় একটি মসজিদে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন অন্তত ...