১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৭

box

মিসরে জঙ্গি হামলায় ৭ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক মিসরে পুলিশের এসেম্বলি সেন্টার লক্ষ্য জঙ্গি হামলার সময় সাত পুলিশ নিহত হয়েছে। হামলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার জঙ্গি নিহত হয়। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, দেশটির আঞ্চলিক রাজধানী আল আইরিশের কাছে পুলিশের এসেম্বলি সেন্টার লক্ষ্য করে হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে একজন ছিল আত্মঘাতী ...

ঢাবির প্রশ্নফাঁসে ৭৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  দেশজনতা অনলাইন : চার্জশিট হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘু’ ইউনিটের প্রশ্নফাঁসের মামলায় পলাতক ৭৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের চার্জশিটভুক্ত এ আসামিদের বিরুদ্ধে বুধবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা গেল কি না এ সংক্রান্তে আগামী ৩০ জুলাই পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এদিকে ...

রাশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সাত দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মহাসাগরে রাশিয়ার সীমান্ত এলাকায় ছয় থেকে সাতটি নতুন দ্বীপ জেগে উঠছে। স্যাটেলাইট থেকে এমন ছবি সনাক্তের কথা জানিয়েছে রাশিয়া। দেশটির নৌ-সীমানায় সনাক্ত হওয়া এসব দ্বীপের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার নৌবহর প্রতিনিধি এলেক্সে কর্নিস। তিনি জানান, নতুন দ্বীপের অস্তিত্ব নিশ্চিত করতে সমুদ্রবিজ্ঞানীদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে এ অভিযান শুরু হবে। কর্নিস বলেন, ...

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পাবেন কার্যভার ভাতা

দেশজনতা অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এখন থেকে কার্যভার ভাতা পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জাহানারা রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আদেশটি জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনে উচ্চতর পদে বা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ...

বাজারে পাস্তুরিত দুধ : বিএসটিআই না ঢাবির রিসার্চ, কোনটা ঠিক?

দেশজনতা অনলাইন : বাজারে প্রচলিত পাস্তুরিত ও অপাস্তুরিত তরল দুধের মান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। একই দিনে দুটি প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে জানিয়েছে ভিন্ন তথ্য। তাতে দেখা যাচ্ছে- বাংলাদেশে পণ্যমান নির্ধারণের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বাজারে প্রচলিত ১৪ ব্র্যান্ডের ১৮টি পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে আশঙ্কাজনক কোনো কিছু পায়নি।  আর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ ...

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২০

অনলাইন চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানা গেছে। ...

মারা গেলেন নরসিংদীর সেই দগ্ধ কলেজছাত্রী ফুলন

নিজস্ব প্রতিবেদক প্রতিপক্ষকে ফাঁসাতে ফুফাতো ভাইয়ের দেয়া আগুনে দগ্ধ নরসিংদীর কলেজছাত্রী ফুলন রানী বর্মণ (২২) অবশেষে মারা গেলেন। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা গেছেন। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার সকাল ৬টার দিকে মারা গেলেন ফুফাতো ভাইয়ের দেয়া আগুনে দগ্ধ ওই কলেজছাত্রী। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফুলন ...

নারায়ণগঞ্জে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগম কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে চনপাড়া বস্তির সামনে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আ.লীগ নেত্রীর ছেলে পারভেজ জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় তার মা প্রতিদিন ভোরে হাঁটত বের হন। আজ ভোরে হাঁটার সময় ...

‘জয় শ্রী রাম’ সন্ত্রাস, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মাদরাসা শিক্ষককে

বিদেশ ডেস্ক ভারতে জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হলো এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশ, রাজস্থান বা ঝাড়খণ্ডে নয়- এই ঘটনা ঘটেছে এবার খাস কলকাতায়। এমনই অভিযোগ করেছেন হাফিজ মোহাম্মদ শাহরুখ হালদার নামের এক মাদরাসা শিক্ষক। অভিযোগের তীর, কট্টরপন্থী হিন্দু সংগঠনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে হুগলি যাওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরেছিলেন শাহরুখ। ...

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৩

অনলাইন দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বজ্রপাতে এক নারীসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছে। বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউপি’র উত্তর মাধবপুর গ্রামের লক্ষ্মিরহাট বাজারে ও বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর গোদাপুকুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিরল উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত কংশ চন্দ্র শীলের ছেলে সুমন্ত চন্দ্র শীল (৪৫) ও নছু গ্রামের ...