১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৯

box

সেমিফাইনালে অস্ট্রেলিয়া, বিপাকে ইংল্যান্ড

খেলা ডেস্ক বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের বৃত্তেই আটকে থাকলো ইংল্যান্ড। ১৯৯২ সালের পর থেকে যে হারের শুরু তারই পুনরাবৃত্তি হলো ইংল্যান্ডের লর্ডসে। কাগুজে হিসাবনিকাশে রান রেটের ক্ষীণ আশঙ্কা বাদ দিলে সেমিফাইনাল নিশ্চিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই ম্যাচে হারের মধ্য দিয়ে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল স্বাগতিকদের। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতকে হারাতে না পারলে লেগ পর্বেই শেষ ...

ডিআইজি মিজান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক দুদক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নানা ঘটনায় আলোচিত-সমালোচিত পুলিশের ডিআইজি মিজানকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির দফতরে পাঠানো চিঠিতে অনুমোদনের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন ...

আড়ংয়ে আবারও পাঞ্জাবি কাণ্ড, ফের জরিমানা

নিজস্ব প্রতিবেদক একই পাঞ্জাবির দামে হেরফেরের দায়ে রাজধানীর বাসাবোয় আড়ংয়ের একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। মঙ্গলবার (২৫ জুন) এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করে মনজুর মোহাম্মদ জানান, সম্প্রতি কাওছার ...

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম নুর মোহাম্মদ রহমান (৩৬)।মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ রহমান নীলফামারী সদর উপজেলার বাগমাড়ি মোল্লাপাড়ার মৃত সমসের আলীর ছেলে। যাত্রাবাড়ী থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, রাত ১২টার দিকে জনপদ মোড় আলম রেঁস্তোরার সামনে একটি ট্রাক নুর ...

প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে তিনি জানান, আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। রিট দায়েরের বিষয়ে সায়েদুল হক সুমন বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ ...

ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব

 দেশজনতা অনলাইন ক্রীড়া ডেস্ক : সাউদাম্পটনে আফগানিস্তান মিশন শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য বার্মিহাম। সেখানে ২ জুলাই ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে আগেই ভারত শিবিরে বার্তা পৌঁছে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়ে রাখলেন, ভারতকে হারানোর সামর্থ্য তাদের আছে। সোমবার রোজ বোল স্টেডিয়ামে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানদের হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে ...

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘মানবপাচারকারী’ নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া সমুদ্র সংলগ্ন নৌঘাটে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এ তথ্য জানান।নিহতরা হলো−টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫), একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০) ও ...

পা আটকে যায় ওভারব্রিজের ভাঙা সিঁড়িতে

  দেশজনতা অনলাইন : কমলারঙা পরীবাগ ফুট ওভারব্রিজ। সুউচ্চ ও সুসজ্জিত। পথচারীদের পদচারণায় মুখরিত না হলেও ভিক্ষুক আর ভবঘুরেরা কেবল রাতে নয়, দিনেও কিছুটা সময় ঘুমিয়ে নেয়ার সুযোগ পায়। নিয়মিত পরিস্কারের অভাবে ধুলোবালির স্তুপ জমেছে। প্রায় প্রতিটা সিঁড়িতেই ধরেছে মরিচা। একটি সিঁড়িতে বড় ধরনের গর্তেরও সৃষ্টি হয়েছে। ঝুঁকিটা সহজেই বোঝা যায়। কিন্তু নগর কর্তৃপক্ষের কেউ দেখে বলে মনে হয় না। ...

সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত

বিদেশ ডেস্ক সৌদি আরবে এক সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছেন। সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এক সেনা তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আস-সাবাক নিউজ জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ...

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

অনলাইন কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মানব পাচারকারি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ গোলাপাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে ...