আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দুটি জাহাজে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেছে ব্রাজিল। যার ফলে দেশটিতে আটকা পড়েছে জাহাজ দুটি। ব্রাজিলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তেহরান বলেছে, জ্বালানি না দিলে ব্রাজিলকে এর পরিণতি ভোগ করতে হবে। তেহরান বলেছে, ব্রাজিল থেকে বছরে যে ২০০ কোটি ডলার পণ্য আমদানি করা হয় তা বাতিল করা হবে। ব্রাজিলের পেট্রোব্রাস তেল কোম্পানি ইরানি জাহাজ দুটিতে তেল সরবরাহ ...
box
বয়স্ক নয়, নিয়মিতদের হাতেই ছাত্রদলের নেতৃত্ব দিতে অনড় বিএনপি
দেশজনতা অনলাইন : বয়স্ক ছাত্রনেতা এবং কর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের পরও নিয়মিত শিক্ষার্থীদের দিয়েই ছাত্রদল পরিচালনার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপির হাই কমান্ড। দলটির নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান বিভাগীয় সমাবেশের চূড়ান্ত কর্মসূচি হবে ঢাকায়। এর আগেই ছাত্রদলে নতুন নেতৃত্ব আনার সবরকম চেষ্টা শুরু হয়েছে। গত একমাসে বয়স্ক বিদ্রোহীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে প্রাথমিক সমাধানের ...
দেশের একদিক বন্যায় প্লাবিত, অন্যদিকে বৃষ্টির অভাবে চাষাবাদ ব্যাহত
আষাঢ়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা শুরু হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে গেছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলা। মূলত উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, শেরপুর, জামালপুর এবং সিলেট বিভাগের হাওরাঞ্চলে বিশেষ করে হবিগঞ্জ ও সুনামগঞ্জে বানের পানিতে ভেসে গেছে সব। শুকনো জায়গার অভাবে নৌকায়, ...
বিদ্যুৎ বন্ধ থাকবে না: বিদ্যুৎ বিভাগ
দেশজনতা অনলাইন : পদ্মা সেতু নিয়ে নতুন গুজব ‘বিদ্যুৎ বন্ধের’ কথা বিশ্বাস না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা বলছে, আজ, আগামীকাল বা অন্য দিন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের বিভিন্ন এলাকায় বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না জানিয়ে আরো বলা হয়েছে, আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ ...
মামলা পিবিআইতে হস্তান্তর চান মিন্নির বাবা
বরগুনা প্রতিনিধি: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তার পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হত্যাকারীদের আড়াল করার উদ্দেশ্যে প্রভাবশালী মহলের চাপে ষড়যন্ত্র করে আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। হত্যাকারীদের আড়াল করতে পুলিশ মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত ...
শুটিংয়ে গুরুতর আহত বাপ্পি
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার গাজীপুর জাতীয় উদ্যানে ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রের একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। চলচ্চিত্রের পরিচালক বেলাল সানি জানান, ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়েন বাপ্পি। এতে তিনি অজ্ঞান হয়ে যান। বেলাল সানি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বাপ্পি ক্রেন থেকে পড়ে ...
মিন্নির ওপর নির্যাতন চালানো হয়েছে: আইনজীবী মাহবুবুল বারী
দেশজনতা অনলাইন : রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন আইনজীবী মাহবুবুল বারী। তিনি বলেন, ‘জেল সুপারের উপস্থিতিতে মিন্নির সঙ্গে কথা হয়েছে। সে বলেছে তার সঙ্গে জোর-জবরদস্তি হয়েছে। তার ওপর নির্যাতন চালানো হয়েছে, সে খুব অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন।’ বুধবার (২৪ জুলাই) মিন্নির আইনজীবী তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা ...
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
দেশজনতা অনলাইন : দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া। তিনি বলেন, ‘আমাদের দাবি, ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ তিনি আরো ...
শিশু সায়মা হত্যা মামলার প্রতিবেদন ২৫ আগস্ট
দেশজনতা অনলাইন : রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামীকাল ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম নতুন এই দিন ধার্য করেন। সায়মা হত্যা মামলার একমাত্র ...
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
দেশজনতা অনলাইন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।’ তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বক্তব্য প্রচার করা হচ্ছে অভিযোগ করে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর