জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক র্যাগিংয়ের নামে নবীন শিক্ষার্থীদের পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েকটি ঘটনার ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক জুনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় দিয়ে কান ফাটানোর ঘটনা ঘটেছে। এরপর র্যাগারদের হুমকিতে মঙ্গলবার রাতে নবীন শিক্ষার্থীরা হল ছেড়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করলে এবং গণরুম খালি দেখলে বিষয়টি জানাজানি হয়। এর আগেও জাবির সিনিয়র শিক্ষার্থীদের ...
box
ঘুরতে গিয়ে নৌকা ডুবি: ৫ স্কুলছাত্রীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বোনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫), ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নতুল জয়া (১০) ও কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ...
ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অলিম্পিক পদক
ক্রীড়া ডেস্ক: ২০২০ টোকিও অলিম্পিকের পদক উন্মোদন করেছে আয়োজক দেশ জাপান। বুধবার রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে পদক উন্মোচন করা হয়। স্থানীয় আয়োজক কমিটি এবং প্যারাঅলিম্পিক গেমসের আয়োজকরা জানিয়েছে, ২০২০ টোকিও অলিম্পিকের পদক তৈরিতে তারা ব্যবহার করেছে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইজ। মোট ৫০০০ সোনা, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তৈরি করা হয়েছে টোকিও অলিম্পিকের জন্য। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাপান ঘোষণা দিয়েছিল, অলিম্পিকের পদক ...
যে প্রক্রিয়ায় জবানবন্দি পরিবর্তনের আবেদন করতে পারবেন মিন্নি
বরগুনা থেকে : পুলিশ নির্যাতন করে রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে বলে দাবি করেছেন মিন্নির পরিবার ও তার আইনজীবী। মিন্নি জবানবন্দি পরিবর্তন করতে চান বলেও জানান তারা। তবে এই জবানবন্দি পরিবর্তনের জন্য মিন্নিকে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে। নির্যাতন বা জোর করে জবানবন্দি নেওয়ার বিষয়টি আদালতে প্রমাণও করতে হবে। ...
এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
দেশজনতা অনলাইন : হঠাৎ করে এডিস মশা বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলাদেশে ডেঙ্গু হঠাৎ করেই বেশি হওয়ার কারণ এডিস মশা বেশি বেড়ে গেছে। এই মশাগুলো অনেক হেলদি ও সফিস্টিকেটেড, তারা বাসাবাড়িতে বেশি থাকে।’ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিক্যাল ...
বরিস জনসন : সাংবাদিক থেকে প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। সাংবাদিক থেকে রাজনীতিতে আসা এই রাষ্ট্রনেতার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার শেকড় তুর্কি। নকলের দায়ে সাংবাদিকতার চাকরি হারিয়েছিলেন একবার। ১৯৬৪ সালে মধ্যবিত্ত ব্রিটিশ এক দম্পতির সংসারে নিউ ইয়র্কে জন্ম জনসনের। কর্মসূত্রে তার মা-বাবা তখন নিউ ইয়র্কে থাকতেন। জন্মসূত্রে তাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও আছে জনসনের। তবে তার পূর্ব পুরুষরা ...
ত্রাণ বিতরণে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা
দেশজনতা অনলাইন : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। আগামী শনিবার গাইবান্ধায় ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ জুলাই সিরাজগঞ্জে ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। একইদিনে ফরিদপুরের সদর ও চরভদ্রাসনে ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন ...
এক সপ্তাহের মধ্যে ডেঙ্গুর কার্যকর ওষুধ আনতে হাইকোর্টের নির্দেশ
দেশজনতা অনলাইন : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, সারা দেশের মানুষ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত। ঘরে ঘরে মানুষ আক্রান্ত। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনবেন। কীভাবে আনবেন, সেই প্রক্রিয়া কি সেটা বলুন। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব মন্তব্য করেন। ...
মিন্নির চিকিৎসা চলছে নার্সের পরামর্শে
বরগুনা থেকে প্রতিনিধি : বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি শারীরিকভাবে অসুস্থ—এমন দাবি মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর ও তার আইনজীবী মাহবুবুল বারির। কিন্তু এখনও কারাগারে কোনও চিকিৎসক মিন্নিকে দেখেননি। নার্সের পরামর্শে তাকে মাথাব্যথার ওষুধ দেওয়া হয়েছে। এদিকে, বরগুনার জেল সুপার বলেছেন, মিন্নির মাথাব্যথা ছাড়া আর কোনও অসুস্থতা নেই। এ কারণে তাকে ...
ফের বাড়ছে পানি, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রাম প্রতিনিধি : ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি আবারও হু হু করে বাড়ছে। এতে কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। গত কয়েকদিন নদনদীর পানি কমে জেলার বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছিল। কিন্তু দুই দিনের বৃষ্টি ও উজানের ঢলে নদীতে ফের পানি বেড়ে যাওয়ায় জেলার অনেক চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর