১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

box

বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : জোফরা আর্চারের বাউন্সারে মাথার আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন স্টিভেন স্মিথ। শনিবার লর্ডসে ইংলিশ পেসারের দ্রুত গতির বাউন্সার ডেলিভারিতে মাথার পেছনের দিকে আঘাত পান এই অসি ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার এই অবস্থা দেখে তৎক্ষণাত ফিল হিউজের স্মৃতি মনে পড়ে গিয়েছিল সবার। চোট গুরুতর না-হলেও ঝুঁকি নিয়ে মাঠ ছাড়েন সাবেক অসি অধিনায়ক; কিন্তু ...

চামড়া ব্যবসায়ীদের ‘কৌশল’ রূপ নিলো দ্বন্দ্বে

দেশজনতা অনলাইন : কম দামে চামড়া কেনার কৌশল শেষ পর্যন্ত দ্বন্দ্বে রূপান্তরিত হয়েছে ‘সিন্ডিকেট’ হিসেবে পরিচিতি পাওয়া দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে। আড়তদারদের জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে ইতোমধ্যে ট্যানারিতে চামড়া বিক্রি না করার ঘোষণা দিয়েছেন তারা। অবশ্য বাজার সামলাতে সরকারের অনুরোধে ট্যানারি মালিকরা  কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিলেও আড়তদাররা বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় সঙ্কট নতুন মাত্রা পেয়েছে। ট্যানারি মালিকরা আজ ...

মালয়েশিয়ায় জাকির নায়েককে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার গোয়েন্দা বাহিনী। দেশটির পুলিশ বাহিনীর সদর দপ্তর বুকিত আমানে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তিনি বুকিত আমানে যান এবং রাত সোয়া আটটার দিকে তিনি সেখান থেকে বের হন। বুকিত আমান সিআইডি বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ ...

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

পাবনা প্রতিনিধি : জেলার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)। পুলিশের দাবি, নিহতরা চরমপন্থী সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশকিছু মামলা রয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ...

মেক্সিকোতে অনাহারে থাকা ৬৫ বাংলাদেশি ও লংকানকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে ৬৫ বাংলাদেশি ও শ্রীলংকার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মেক্সিকো। এসব অভিবাসন প্রত্যাশী অনাহার ও পানিশূন্যতায় ভুগছিলেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে এসব অভিবাসন প্রত্যাশী দীর্ঘ ও জটিল যাত্রা অতিক্রম করেছে। অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, তারা গত ২৪ এপ্রিল কাতার বিমানবন্দর থেকে রওনা ...

সাত বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টায়’ ইমাম গ্রেপ্তার

সিলেট ব্যুরো : সিলেটের কানাইঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একটি মসজিদের ইমাম। অভিযুক্ত হাফিজ হাসান আহমেদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের উত্তর খলাধাপনিয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ...

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় দিন চিকিৎসা শেষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সুমন বশার রাজ (২২)। শনিবার সকাল ১০টার দিকে দ্বাদশ শ্রেণির এই ছাত্রের মৃত্যু হয়। তার বাড়ি মাগুড়া জেলার চাঁদপুর গ্রামে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, গত ১২ আগস্ট বিকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন এই হাসপাতালে ভর্তি ...

সম্ভাবনার চামড়াশিল্পে দুর্দিন

চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হওয়া সত্ত্বেও নানা সংকটে পড়েছে শিল্পটি। গত দুই বছর ধরে রপ্তানি কমছে। এবার চামড়ার অস্বাভাবিক দরপতনের পর এর কারণ অনুসন্ধান করতে গিয়ে গোটা শিল্পের বেকায়দায় পড়ে যাওয়ার তথ্য মিলেছে। হাজারীবাগ থেকে ট্যানারি সাভারের শিল্পনগরীতে সরিয়ে নিলেও সেই নগরী এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখনো সেখানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হয়নি। ফলে চামড়ার আন্তর্জাতিক ক্রেতাজোট ...

সুস্থ শিশুকে ডেঙ্গু আক্রান্ত বানাল ইবনে সিনা

দেশজনতা অনলাইন : মা ডেঙ্গু আক্রান্ত। হাসপাতালে ভর্তি। এর মধ্যে বাসায় থাকা ১০ মাস বয়সী শিশুর গায়ের তাপমাত্রা কিছুটা গেছে বেড়ে। আতঙ্ক ভর করে পরিবারে। শিশুটিকে স্বজনরা নিয়ে যান ইবনে সিনা হাসপাতালে। সেখানে পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, বাচ্চাটিও ডেঙ্গু আক্রান্ত। কিন্তু শিশুর শারীরিক অবস্থা বলছিল না, সে ডেঙ্গুতে আক্রান্ত। পরীক্ষার রিপোর্টেও জানানো হয়, রক্তের প্লাটিলেটের সংখ্যা চার লাখ ৯০ ...

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৪

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য জানান।নিহতরা হলেন—প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), ...