১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

box

ঈদযাত্রায় সড়কে ঝরেছে ২২৪ প্রাণ

ঈদযাত্রায় সারাদেশে সড়ক ও মহাসড়কে ২০৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২২৪ জন নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদযাত্রায় শুরুর দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ...

বিয়ের প্রলোভনে ধর্ষ‌ণে কর ক‌মিশনারের ছেলে রিমান্ডে

খুলনা ব্যু‌রো : খুলনার নর্থ ও‌য়েস্টার্ন ইউ‌নিভা‌র্সি‌টির ছাত্রীকে ধর্ষ‌ণের মামলায় খুলনা কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবা‌দের জন্য এক‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেছে আদালত। র‌বিবার দুপু‌রে খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট মো. শাহীদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর ক‌রেন। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে ভিকটিম ওই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ...

কাশ্মীর ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘকে তুরস্কের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে জাতিসংঘকে আরও সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে কাশ্মীর ইস্যুটি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠককেও স্বাগত জানিয়েছে দেশটি। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শনিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর ডেইলি সাবাহর। কাশ্মীর নিয়ে শুক্রবার ...

বিএনপির যৌথসভা কাল

দেশজনতা অনলাইন :  আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। যৌথসভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কুমিল্লায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত

 কুমিল্লা ব্যুরো : কুমিল্লার লালমাই উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের জামতলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই ...

বয়সের ছাপ দূর করবে যে পাতা

  লাইফস্টাইল ডেস্ক : ত্বকে ও চোখের নিচের কালো দাগ তুলতে ও ত্বক উজ্জ্বল করতে কত কিছুই না করে থাকেন আপনি। তবে রুপচর্চায় বেশিরভাগ সময় আমরা শসা ও আলু ব্যবহার করি। তবে জানেন কি রুপচর্চায় ব্যবহার করতে পারেন তুলসী পাতা। আসুন জেনে নেই যেভাবে ত্বকের যত্নে তুলসী পাতা ব্যবহার করবেন? টোনার তুলসী পাতা ভালো করে পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে টোনার ...

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশজনতা অনলাইন : রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টায় ও শনিবার রাত ১১টায় দুর্ঘটনা দুটি ঘটে। জানা গেছে, তুরাগ নদে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধা ও উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে একটি পরিবহন শহিরুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ...

বাসাবাড়িতে এডিস মশা: অ্যারোসলকে কার্যকর বলা হলেও বিতরণে ধীরগতি

দেশজনতা অনলাইন : রাজধানীজুড়ে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় বাসাবাড়ির মশা নিধনে নগরবাসীকে বিনামূল্যে অ্যারোসল ক্যান বিতরণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আপদকালীন সময়ের জন্য এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। তবে এই অ্যারোসল ক্যান বিতরণেও কিছুটা ধীরগতির অভিযোগ উঠেছে। তবে সিটি করপোরেশন বলছে, নাগরিকদের পক্ষ থেকে যারাই আসছেন, কাউকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। অ্যারোসলগুলো বাসায় পৌঁছে দেওয়া যায় কিনা সে বিষয়ে ...

কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৮২ জন। শনিবার দিনের শেষ দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে বলে জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হ্রাসের ব্যাপারে ওয়াশিংটন ও তালেবানের সমঝোতা চূড়ান্ত হওয়ার প্রাক্কালে ঘটল এই ঘটনা। তালেবান বলেছে, এই হামলার সঙ্গে তাদের ...

বায়না ধরে পাওয়া মোটরসাইকেলে গেল ছাত্রের প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবারের কাছে বায়না ধরেছিলেন একটি মোটরসাইকেল কিনে দেয়ার। পরিবার কলেজছাত্র ইব্রাহিম হোসেনের সেই বায়না পূরণও করে। কিন্তু কিনে দেয়ার পরদিনই সেই মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ইব্রাহিমের। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে। রবিবার সকালে শহরের জেবি রোড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে ইব্রাহিম হোসেন নিহত হন। নিহত ইব্রাহিম দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পৌরসভার বাঞ্চানগর ...