১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৭

box

বিনিয়োগ সুবিধার অভাবে অর্থ পাচার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচার নিয়ে বৈশ্বিক কোনো সংস্থার প্রতিবেদন প্রকাশ হলেই সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য রয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ব্যাংকস ইন সুইজারল্যান্ড প্রতিবেদন, মোসাক ফনসেকার পানামা পেপারস বা ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্গ্নোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রতিবেদনে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য আসছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিনিয়োগ সুবিধার অভাব এবং নিরাপদ ও ...

বরিশালের বানারীপাড়ায় নিখোঁজ তিন ছাত্রী

নিজস্ব প্রতিবেদক বরিশালের বানারীপাড়ায় প্রাইভেট পড়তে এসে মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে স্বর্ণা, সুমাইয়া ও আঁখি নামের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। বুধবার দুপুরে স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন। এরা হলেন- বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত স্বর্ণা ও আঁখি। অপরজন উপজেলার চাখার ওয়াজেদ ...

দায়িত্বে অবহেলা : ফল পায়নি কারিগরির ৩৫ প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: দায়িত্বশীলদের অবহেলার কারণে কারিগরি শিক্ষাবোর্ডের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়নি। ফলে প্রায় ১৩ শ’ শিক্ষার্থীর এবার এসএসসি উত্তীর্ণ হওয়া সম্ভব হয়নি।  এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি বোর্ডের দায়িত্বশীলরা। আর ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল যোগ না হওয়ার কারণে এবার পাশের হার কমে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে পাশের ...

বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারের কিছু কর্মকর্তাদের কারনে :প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক অতি উৎসাহী কিছু কর্মকর্তা-কর্মচারী সরকারপ্রধানকে ভুল রিপোর্ট দিয়ে বিচার বিভাগের ক্ষতি করছে এবং সরকারকে বিপদগামী করছে। যে কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতে বিচার বিভাগের ক্ষতি হচ্ছে, জনগণ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, আইনশৃঙ্খলার ক্ষতি হচ্ছে। জয়পুরহাটে জেলা বারের সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন। প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেন, আগে ফুল কোর্টের ...

যারা পাস করেছ অভিনন্দন, যারা ফেল করেছ হতাশ হয়ো না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকলের আন্তরিক চেষ্টায় পরীক্ষাগ্রহণ থেকে শুরু হয়ে ফল প্রকাশ সব ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। খাতা মূল্যায়ণের পদ্ধতিতে পরিবর্তন আসায় পাসের হার কিছুটা কমেছে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা পাস করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। যা পাস করতে পারোনি তাদের মন খারাপ করার কিছু নেই। মনোযোগ দিয়ে পড়তে ...

বিয়ে করছেন মণিপুরের লৌহমানবী ইরম শর্মিলা

অনলাইন ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের লৌহমানবী ইরম শর্মিলা চানু তার দীর্ঘদিনের ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করতে যাচ্ছেন। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, তাদের বিয়ের সব ব্যবস্থা করা হয়েছে আরেক রাজ্য কেরালায় এবং বিয়ের পর সেখানেই থাকবেন শর্মিলা। এর আগে, শর্মিলার সঙ্গে ইম্ফলের আদালতে দেখা করতে এলে ডেসমন্ডকে মারধর করে জেলে পাঠানো হয়। গত বছর অনশন ভাঙার পর তার ...

ম্যারাডোনা আসছেন কলকাতায় দুই দিনের সফরে

অনলাইন ডেস্ক ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ঠিক একমাস আগে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর দুইদিনের সফরে কলকাতায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। একটি ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে তিনি কলকাতায় আসছেন। আসন্ন এই সফরে পশ্চিমবঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন ম্যারাডোনা। ২০০৮ সালের ডিসেম্বরের পরে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের এটি কলকাতায় দ্বিতীয় সফর। প্রথমবার ...

দাদার লাঠির আঘাতে নাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে দাদার লাঠির আঘাতে প্রাণ গেছে চার মাস বয়সী নাতির। ক্ষেতের ধানের ভাগ নিয়ে বাবা-ছেলে বিরোধের জের ধরে বুধবার রাতে উপজেলার গঙ্গাদাসপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশু আল মিরাজ এসময় তার মায়ের কোলে ছিলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের বাবা মনজুর কাদের ও ছেলে ইকরামুল হক একই বাড়ির মধ্যে পৃথকভাবে বসবাস করেন। পৃথকভাবে বসবাস করলেও ...

মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা: ক্ষতি এড়ানোর উদ্যোগ নেই

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিক রাখতে বহুতল ভবনের ছাদে টাওয়ার বসিয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করলেও এ বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব টাওয়ারের বিকিরণ থেকে মানব শরীরে এর নেতিবাচক প্রভাবের কথা গবেষণায় উঠে এলেও দেশের বিভিন্ন এলাকায় বহুতল ভবনের ওপর টাওয়ার বসানোয় বিস্মিত প্রাণিবিজ্ঞানী ও চিকিৎসকরা। তারা বলছেন, যে ছাদের ওপর টাওয়ার বসানো হয়েছে, সেই ভবনের ...

১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে না হলে বিপদ

আন্তর্জাতিক ডেস্ক জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে সৃষ্ট বিপর্যয় থেকে রক্ষা পেতে আগামী একশ বছরের মধ্যে পৃথিবী ছেড়ে মানুষকে অন্যগ্রহে পাড়ি জমাতে হবে। সম্প্রতি বিবিসির বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান টুমোরোস ওয়ার্ল্ড-এ ‘এক্সপিডিশন নিউ আর্থ’ তথ্যচিত্রে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। হকিংস বলেছেন, পৃথিবীতে মানুষের বসবাসের সময় ক্রমেই কমে আসছে। পৃথিবী বিপজ্জনক হয়ে উঠছে মহামারী, দুর্যোগ, গ্রহাণু হামলা ...