ক্রীড়া ডেস্ক: ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ন কাপে অপেশাদার আচরণের জন্য তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।এ নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ও কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না ওই তিন ক্রিকেটার। নিষিদ্ধ হওয়া তিন আফগান ক্রিকেটার হলেন নাজিবুল্লাহ তারাকার, আফতাব আলম এবং নূর-উল-হক মালিকজাই। এক বিবৃতিতে তাদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন এসিবি। আম্পায়ারের প্রতিবেদনের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে এসিবি ...
box
টাইগারদের জয় ব্যাটে বলে
স্পোর্টস ডেস্ক ঢাকা: এই প্রথম দ্বিতীয়বারের মতো দেশের বাইরে পর পর দুই প্রস্তুতি ম্যাচে ৩০০ পেরুলো বাংলাদেশ। প্রথম ম্যাচটি হয়েছিলো ডিউক অব নরফোফের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে মুশফিকের অপরাজিত ১৩৪ রানে চড়ে ৩৪৫ রানের পাহাড় সমান সংগ্রহের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স একাদশকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। শুক্রবার হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ...
চাল ও সবজির বাজার ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা। একই সঙ্গে শাক-সবজি ও কাঁচাবাজারের প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। হঠাৎ দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিভিন্ন অঞ্চলে বন্যায় ফসলের মাঠের ক্ষতি হওয়ায় রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ কমে গেছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারসহ মেরাদিয়া, রামপুরা, বনশ্রী, শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা ...
দক্ষিণ এশীয় স্যাটেলাইটের মহাকাশ যাত্রার অপেক্ষা
দেশ জনতা ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বহুপ্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’ আজ (শুক্রবার) সন্ধ্যায় উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইটটি উৎক্ষেপণ শেষে দক্ষিণ এশিয়ার ৭টি দেশের শীর্ষ নেতারা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী ...
নতুন চুক্তি করতে চায়:মেসি
স্পোর্টস ডেস্ক পেশাদার ক্লাব ফুটবলে লিওনেল মেসির পথচলা শুরু বার্সেলোনায়। কাতালান এই ক্লাবটির হয়ে অনেক কিছুই অর্জন রয়েছে আর্জেন্টিনা ফরোয়ার্ডের। চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। চলতি মাসেই মেসির সঙ্গে নতুন চুক্তি করতে মৌসুমে ২৯ মিলিয়নের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। কিন্তু এই চুক্তিমূল্য প্রত্যাখান করে দিয়েছেন লিওনেল মেসি। এমন খবরই প্রকাশ করেছে ‘এএস।’ মেসি আর বার্সেলোনার সম্পর্কটা ...
শুরু হলো ‘গেম জ্যাম’
নিজস্ব প্রতিবেদক: ২৫টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘গেম জ্যাম’। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এবং গ্রামীণ ফোন ও হোয়াইট বোর্ডের উদ্যোগে এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এফবিসিসিআই`র প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ, আইসিটি ডিভিশনের মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর ড. সেলিম খান, গ্রামীণ ফোন এর সিসিএও মাহমুদ ...
কিম জং উনকে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রে সি আই এ
আন্তর্জাতিক ডেস্ক, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে জৈব-রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পিয়ংইয়ং যে কোন প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের সময় কিম জং উনকে হত্যার পরিকল্পনা করা ...
সাউথ এশিয়া স্যাটেলাইট বহুল আলোচিত মধ্যে উৎক্ষেপণ
আর্ন্তজাতিক ডেস্কঃ উৎক্ষেপণ করা হয়েছে বহুল আলোচিত ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’। শুক্রবার বিকাল ছয়টায় ভারতের শ্রীহরিকোটা থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরপরই ঘোষণা দেন- সার্কভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারত একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। তিনি এর নাম দেন ‘সার্ক স্যাটেলাইট’। ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এই অঞ্চলের দেশগুলোর জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ...
সরকারের হেফাজতে ‘হেফাজত’!
নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে। গোটা রাজধানী যেন একটি রণক্ষেত্র। আগুন জ্বলছে রাজধানীর বাইরেও। হেফাজতে ইসলামের কর্মীদের হামলা, ভাঙচুর, জ্বলাও-পোড়াও তাণ্ডবে বিস্মিত হয়ে পড়ে জাতি। একদিকে পুলিশ, র্যাব, বিজিবির মুহুর্মুহু গুলিতে কাঁপছে রাজধানী। অন্যদিকে হেফাজতের হুঙ্কারে কাঁপছিল সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মসনদে বসার পর কখনও এমন চ্যালেঞ্জে পড়তে হয়নি। বাধ্য হয়ে রাতে পরিচালিত হয় সাঁড়াশি অভিযান। সরকারি বাহিনীর কৌশলী ...
নরসিংদীতে জুতা হাতে তেড়ে এলেন যুবলীগের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের দিকে জুতা হাতে তেড়ে এসেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এ সময় তিনি জেলার মন্ত্রী-এমপিদের অশ্লীল ভাষায় গালাগাল করেছেন বলেও প্রত্যক্ষদর্শী কয়েক নেতাকর্মী জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর ভেলানগর জেলখানার মোড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। দীর্ঘ ১৪ বছর পর আগামী রোববার নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের দুইদিন আগে সংগঠনের শীর্ষ নেতার এমন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর