১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৮

box

পাকিস্তান সমর্থক অনেকেই এখন মুক্তিযোদ্ধা যাচাই -বাছাই কমিটিতে :প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সমর্থক ছিলেন, তাঁদের অনেকেই এখন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দায়িত্বে আছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এ মন্তব্য করেছেন। আজ রোববার দুপুরে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানির সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে ...

চলতি অর্থবছরে মাথাপিছু আয় হবে ১৬০২ ডলার

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ রোববার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষের সভায় পরিকল্পনামন্ত্রী মাথাপিছু আয়ের এই হিসাব সম্পর্কে অবহিত করেন। গত অর্থবছরে (২০১৫-১৬) দেশের বার্ষিক মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৪৬৬ ডলার। সভায় জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, ...

আত্মসমর্পণকারী সুমাইয়া ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সুমাইয়াকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করা হয়। পরে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও গোদাগাড়ী থানার ...

ঢাকা শহর অচলের হুমকি হকার নেতাদের

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ না পেলে ঢাকা শহর অচল করে দেয়ার হুমকি দিয়েছেন কয়েকজন হকার নেতা। ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে তাদের সঙ্গে আলোচনার তাগাদাও দিয়েছেন তারা। রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন আয়োজিত গণ অনশনে হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী এই হুমকি দেন। অনশনে অংশ নেন মোট সাতজন। ...

ইসলামী ব্যাংকের যাকাতের অর্থ যাবে প্রধানমন্ত্রীর ফান্ডে

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক লিমিটেডের যাকাতের অর্থ সরাসরি বণ্টন না করে তা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের মধ্যমে বিতরণ করা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে সভায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. মাহবুব আলমকে পদ থেকে সরিয়ে দেয়ারও সিদ্ধান্ত হয়েছে। শনিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের ...

সাঈদীর রিভিউ সোমবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন এবং খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। আজ রোববার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শোনেন। দুপুর ১২টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনেন আদালত। পরে আগামীকাল সোমবার ...

আপন জুয়েলার্সের ৫ শোরুমে অভিযান, একটি সিলগালা

নিজস্ব প্রতিবেদক: ‘ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ রোববার সকালে রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে অভিযান চালানো হয়। এ সময় গুলশানের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ও এ নিয়ে সারা দেশে তোলপাড়ের মধ্যে প্রতিষ্ঠানটির শোরুমে ...

আত্মসমর্পণের পর সেলিম ওসমানের জামিন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম এ দিন ধার্য করেন। মামলার সরকারপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল সাংবাদিকদের বলেন, আজ সেলিম ওসমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তিনি গত ৮ ...

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের মারমারিস এলাকায় একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার বাসটি সাগর তীরবর্তী একটি অবকাশকেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জন আরোহী ছিলেন। তবে এদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে ...

ভ্রাম্যমাণ আদালতের পক্ষে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালত বাচাতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালে আইনটি হওয়ার পর ভেজাল, নকল, বাল্যবিবাহ রোধ, নকলমুক্ত পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন ...