১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩০

box

২৯ মে গ্রাহকরা ফেরত পাচ্ছেন আপন জুয়েলার্সের স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের ১৮২ জন গ্রাহক প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণালঙ্কার ফেরত পাচ্ছেন। আগামী ২৯ মে তাদের স্বর্ণালঙ্কার বুঝিয়ে দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আপন জুয়েলার্সের প্রকৃত গ্রাহকদের স্বর্ণালঙ্কার ফেরতের সময় ২৯ মে সোমবার সকাল ১০টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ১৮২ জনের প্রায় ৩.৫ কেজি ফেরতযোগ্য অক্ষত ...

ভাস্কর্য স্থানান্তরের নির্দেশ করেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত দেবি থেমিসের ভাস্কর্যটি নিয়ে বিতর্ক ওঠায় বৃহস্পতিবার বিকালে এটিকে সরিয়ে অন্য কোথাও পুনঃস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার রাত ১টার সময় তিনি সাংবাদিকদের জানান,‘বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ডেকেছিলেন। এসময় ড. কামাল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ ...

আরবে কাল রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশে শনিবার রোজা শুরু হচ্ছে। বৃহস্পতিবার কোথাও চাঁদ  দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানায়, নতুন চাঁদ বৃহস্পতিবার দেখা যায়নি। এ কারণে রোজা শুরু হবে শনিবার। এদিকে আরব ইউনিয়ন ফর অস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য খালিদ আল জাক বলেন, বৃহস্পতিবার ইসলামি বিশ্বের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রোজা শুরু হবে শনিবার। ফলে এবার ...

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৪০ ছাত্রের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ভারতের রাজৌরিতে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২৫ই মে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। সূত্রমতে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিকনিক শেষ করে ফেরত আসার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দুর্ঘটনার কবলে পড়া বাসটিকে উদ্ধারের কাজ চলছে। দৈনিক দেশজনতা/এমএম

ইরান ভূগর্ভে তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা নির্মাণ করেছে

অনলাইন ডেস্ক: ইরান ভূগর্ভে তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা নির্মাণ করেছে। এখান থেকে দেশটির ক্ষেপণাস্ত্র  উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। রিপাবলিকান গার্ডের এয়ারস্পেস ডিভিশনের প্রধান আমিরালি হাজিজাদেহ বলেছেন, ‘সাম্প্রতিক বছরে ইরানের তৃতীয় ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করেছে গার্ডস। আমরা আরো জোরেসোরে আমাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘এটা স্বাভাবিক যে আমাদের শত্রু ...

সরকারের দমননীতির কাছে দেশের মানুষ বন্দি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৫ মে) লালমনিরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ সরকারের দমননীতির কাছে দেশের সাধারণ মানুষ আজ বন্দি। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। অধিকার হরণ করবার একটা পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।’ মির্জা ফখরুল বলেন, ...

জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণা: রহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, “কবি নজরুল আমাদের প্রেরণা দেয়, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়।” রহুল কবির রিজভী বলেন, “আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির ...

ঈদের পর সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রমজানের ঈদের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এসব বলেন। খন্দকার মোশাররফ বলেন, ইসি জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ কোথায় হয়, রাস্তা কোথায় হয়? সমতল ভূমি থাকলে রাস্তা বানানো ...

নভেম্বরে বিপিএল শুরু

ক্রীড়া প্রতিবেদক : সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠবে। ৪ নভেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। বিপিএলের পঞ্চম আসরে দল সংখ্যা সাত থেকে আটে দাঁড়াচ্ছে। দলের সংখ্যা বাড়ার সঙ্গে ভেন্যুর সংখ্যাও বাড়িয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার খেলা হবে সিলেটে। তবে নতুন তথ্য হলো বিপিএলের ম্যাচগুলোতে এবার পাঁচ বিদেশী ক্রিকেটার খেলতে ...

সূচক বেড়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক: দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। এর মধ্য দিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো দেশের পুঁজিবাজার। তবে মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ...