১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৪

box

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগ ছিল জেরেড কুশনার

দেশজনতা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং খুব কাছের উপদেষ্টা জেরেড কুশনার অন্তত তিনবার রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন। রয়টার্সের খবরে প্রকাশ, যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ২০১৬ এর নির্বাচনী প্রচারণা চলাকালে এ সাক্ষাৎ হয়। এ যোগাযোগের মধ্যে আছে গত বছর এপ্রিল ও নভেম্বরের মাঝামাঝি দুইবার ফোন কল করা। দু’টি তথ্যসূত্র এটি নিশ্চিত করে। এ বছরের প্রথম দিক থেকেই ট্রাম্পের ...

বিশ্ব ক্রিকেটে যতদুর যাওয়া যায় ততদুর এগিয়ে যেতে চাই :মাশরাফি

স্পোর্টস ডেস্ক মাত্র দুই বছরের ব্যবধান। কত কিছুই না পরিবর্তন হয়ে গেছে। দুই বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, তখন ওয়ানডে র‌্যাংকিংয়ে অবস্থান ছিল ৯। দুই বছরের ব্যবধানে সেই অবস্থান এখন ৬ নম্বরে। অভাবনীয় উন্নতি। এই উন্নতি এমনি এমনি আসেনি। কঠোর পরিশ্রম আর অসাধারণ ধারাবাহিকতার ফলে বাংলাদেশ আজ এই অবস্থানে। ত্রি-দেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ৬ নম্বর অবস্থানে থেকেই ...

ইসির খসড়া নীতিমালায় মতামত দেয়নি কোনো দল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্যে একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে সংস্থাটি। এতে রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, সাংবাদিক, সুশীল সমাজের কাছে মতামত জানাতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় শেষে ইসির নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের কেউই খসড়া নীতিমালাটির বিষয়ে কোনো মতামত দেয়নি। যদিও নানা সময়ে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি জানিয়ে ...

ভাস্কর্যকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বাম ও ধর্মীয় সংগঠনগুলো। শুক্রবার জুমার নামাজের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে বাম সংগঠনগুলো। নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের বাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মীয় বিভিন্ন সংগঠন। বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল অবশ্য পুলিশের বাধার মুখে পড়ে। কাঁদানে গ্যাস ...

বেকার ভাতার জন্য মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বেকার ভাতার জন্য বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, আশঙ্কাজনকভাবে দেশে বেকার বাড়ছে। বেকাররা কাজের খোঁজে শহরমুখী হয়ে প্রথমেই মেসে উঠছে। এরপর কেউ লজিং, টিউশনির পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন। কিন্তু স্বল্প আয়ের ফলে অনেক মেস সদস্য যথাসময় ভাড়া পরিশোধে ...

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর। ঘটনায় আহত হয়েছে ১৭ জন। আহতদের ঢাকা ...

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ফের নাকচ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ছয়টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, তা ফের আদালতে নাকচ হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি ফেডারেল আপিল আদালত এক রায়ে ট্রাম্পের ওই আদেশ পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায়টি এসেছে। রায়ে বলা হয়, ট্রাম্পের আদেশ মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণায় জাতীয় নিরাপত্তার যে ...

অস্ত্র হারিয়ে ফেলেছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও কুয়েতে পাঠানো ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের তথ্য নেই মার্কিন সেনাবাহিনীর কাছে। ২০১৬ সালের মার্কিন সরকারের একটি অডিট প্রতিবেদনের উল্লেখ করে এমনটাই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আল-জাজিরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তথ্য প্রাপ্তির অধিকার আইনের মাধ্যমে মানবাধিকার সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, কুয়েত ও ইরাকে ...

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: শত্রু দেশের যে কোনও ধরণের হুমকি মোকাবেলায় ইসলামি প্রজতান্ত্র ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ হুঁশিয়ারি দিয়ে জানালেন, ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর ধারা অব্যাহত রাখবে। সাম্প্রতিক বছরগুলোতে তার দেশ তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেজফুল শহরে দেওয়া এক বক্তব্যে ইসলামি বিপ্লবী ...

ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন, এসআইকে থানায় দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন করায় নিউমার্কেট থানার এসআই মাকফুর রহমানসহ দুইজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আটক অপরজনের নাম মইনুল। তিনি বকশীবাজারের গাঁজা ব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে জানান, ওই এসআইকে ক্লোজড করা ...