আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে গর্ভবতী অভিবাসী নারীরা স্থায়ী বসবাসের জন্য অভিনব উপায় বের করেছে। তারা তাদের অনাগত সন্তানের ভুয়া পিতা বানাচ্ছেন জার্মান পুরুষদের। সেজন্য তাদের মোটা অঙ্কের টাকাও দিচ্ছেন সেসব অভিবাসী নারীরা। আর এই সংখ্যাটাও কম নয়। খবর বিবিসির। জার্মান সম্প্রচার মাধ্যম আরবিবি তাদের এক অনুসন্ধানে জানিয়েছে, বার্লিনেই এমন ৭০০টি ঘটনা ঘটেছে।এছাড়াও লোকচক্ষুর আড়ালেও এ ধরনের বেশ কিছু ঘটনার প্রমাণ রয়েছে। ...
box
হৃদরোগের ঝুঁকি কমায় বিয়ে
দৈনিক দেশজনতা ডেস্ক: বহু বছর আগে থেকেই বিয়ের ভালোমন্দ নিয়ে চলছে নানা রকমের গবেষণা। আছে নানা রঙ রসও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই উপকারি। বিয়ে আমাদের অনেক রোগের ঝুঁকি থেকে বাঁচায়। যেমন হৃদরোগের ঝুঁকি, উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং ডায়াবেটিস থেকে রক্ষা করে। প্রায় পাঁচ লাখ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে ...
ভোলার চর খাল দখলের প্রতিযোগিতা!
নিজস্ব প্রতিবেদক: ভোলার ভেলুমিয়া বাজারের ডোসখালী ও গাজীর চর খালটি দখলের প্রতিযোগিতা নেমেছে প্রভাবশালীরা। খালের মাঝে বাঁধ দিয়ে স্রোত বন্ধ করে ঘর নির্মাণ করায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেলুমিয়া বাজারের ডোসখালী ও গাজীর চর খালের ভেতরে আর সিসি পিলার করে দুই তলা ঘর নির্মাণ করেছেন, চন্দ প্রসাদ কো-অপারেটিব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাফেজ আকন, একই ...
নটরডেম ক্যাথেড্রালে পুলিশের ওপর হামলা,পুলিশ হামলাকারীকে গুলি
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পুলিশ বলছে, রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। ওই সময় হামলাকারীকে গুলি করে পুলিশ। ফ্রান্সের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীর বুকে গুলি লেগেছে। কর্মকর্তারা বলছেন এটা একটা ‘সন্ত্রাসী হামলা’ । ক্যাথেড্রালের সামনে গুলির ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যাথেড্রালের ভেতরে অন্তত ৯০০ মানুষ অবস্থান করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ...
অভিনেতা শহীদুল আলম সাচ্চু হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: অভিনয়শিল্পী সংঘের সভাপতি ও দেশের গুণী অভিনেতা শহীদুল আলম সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জানান, শহীদুল আলম সাচ্চু বর্তমানে সুস্থ আছেন। আশা করছি আগামীকালই তিনি বাসায় ফিরে যেতে পারবেন। গত ৪ জুন তাকে হাসপাতালে ...
কাতারের পাশে এরদোগান
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের অবরোধের মুখে পড়া কাতারের প্রতি সমর্থন জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক। কাতারের পক্ষ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, উপসাগরীয় দেশটির ‘সন্ত্রাসবাদে’ সমর্থন দেয়ার বিষয়টি সত্য হলে আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব। মঙ্গলবার কাতারকে সমর্থন জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নেরও ঘোষণা দেন এরদোগান। খবর আলজাজিরা’র। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘শুরুতেই আমাকে বলতে ...
ড. ইউনূস পশ্চিমাদের তল্পিবাহক: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূসকে পশ্চিমাদের তল্পিবাহক বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ‘ইনস্ট্রুমেন্ট’ বা লোক খুঁজে বেড়ান। আর আমাদের দেশের কিছু কিছু লোক অপেক্ষা করে থাকেন তারা পশ্চিমাদের তল্পিবাহক হবেন। বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তৃতা দেয়ার সময় দীপু মনি এ কথা বলেন। বাংলাদেশে ...
নেপালের প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা
আন্তর্জাতিক ডেস্ক চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার বিরোধী দলগুলোর কোনো প্রার্থী না থাকায় নেপালের পার্লামেন্ট নির্বাচনে দেউবা সহজে বিজয়ী হলেন। ৭০ বছর বয়সী দেউবা এর আগে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবারের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশটির ৪০তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। অর্থাৎ এ নিয়ে চারবার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। ৫৯৩ জন পার্লামেন্ট সদস্যের ...
বিমানবন্দর সড়কে বনসাই লাগানো বন্ধ পিছু হটেছে সওজ
নিজস্ব প্রতিবেদক: আউটসোর্সিং এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বিমানবন্দর সড়কে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে ওই সড়কে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হবে বাহারি পাতার গাছ। তবে এর মধ্যে অন্যতম ছিল বনসাই। চীন ও তাইওয়ান থেকে আনা হয়েছিল ১২০টি ফাইকাস বনসাই। এই বনসাই গাছগুলোর একেকটির দাম ...
রাজধানীতে চুরির নতুন কৌশল ব্যবহার করছে একটি চক্র
দৈনিক দেশজনতা ডেস্ক: ইফতারের পরে মাগরিবের নামাজের ফাঁকে টুপি মাথায় দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে মুঠোফোন, ল্যাপটপসহ দামি জিনিসপত্র চুরি করে একটি চক্র। এই চক্রের নয়জন সদস্যকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে তারা। নয়জনকে আটকের সময় তাদের হেফাজত থেকে তিনটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন ও কিছু ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। মতিঝিল থানা সূত্রে জানা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর