নিজস্ব প্রতিবেদক: সাভারে বজ্রপাতে পৃথক স্থানে দুই স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ দুপুরে সাভারের হেমায়েতপুর ও পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, হেমায়েতপুর এলাকার স্কুল ছাত্র নাহিদ (১৬), শাহপরান (১৮) ও নামা গেন্ডা এলাকার আসাদুল (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই হেমায়েতপুর এলাকার ...
box
জনগণ ক্ষমতাসীনদের আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জনগণ ক্ষমতাসীনদের কখনোই পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আব্দুল গফুর রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব ...
২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। বায়েজিদ বোস্তামী থানার ওসি বলেন, দেখে মনে হচ্ছে তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ভোরে নতুন পাড়া এলাকায় ব্যাগ নিয়ে অবস্থান ...
১৩ হাজার কোটি কালো টাকা সাদা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত অপ্রদর্শিত (কালো টাকা) ১৩ হাজার ৩৭২ কোটি টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, ওই অর্থ বৈধ করার সুযোগের বিপরীতে সরকার এক হাজার ৪৫৪ কোটি টাকা রাজস্ব পেয়েছে। তিনি আরও ...
এনআইডি ছাড়া ৩৮তম বিসিএস পরীক্ষায় আবেদন করা যাবে না
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচিতি নম্বর (এনআইডি) ছাড়া কেউ ৩৮তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে না। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক । তিনি বলেন, “৩৮তম বিসিএসের অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি নম্বর লাগবে। “একটা সিম কিনতে যদি এনআইডি লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে যদি এনআইডি লাগে, তো বিসিএস ...
ভয়াবহ নদী ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আশা ঢলে যমুনার নদীর ভয়াবহ স্রোতে ভাঙ্গনের কবলে গাইবান্ধা সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের একমাত্র তিনতলা বিশিষ্ট কানাইপাড়া দাখিল মাদরাসা, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া ঈদগাহ মাঠ, একটি মসজিদ ও একটি কবর স্থানসহ ৭ শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় যে কোন মুহুর্তে এই স্থাপনা সহ বসতিগুলো নদী গর্ভে বিলিন হতে পারে। বারবার চেষ্টার পরেও কোন ...
আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই, জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে পাস করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের মদনমোহন কলেজের সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন এই বছর থেকেই ...
ভাইরাসের মতো দুর্নীতি ছড়িয়ে পড়ছে : বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রশাসনসহ দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। অথচ দুর্নীতি দমনে উল্লেখযোগ্য কোন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না। বি. চৌধুরী চলতি অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে এক বিবৃতিতে একথা বলেন। দুর্নীতির ব্যাপারে সরকারের কোন উচ্চবাচ্য না থাকলেও জনগণের পকেটে হাত দিতে সরকার কালক্ষেপণ করেনি। দুর্নীতি কমাতে পারলে ...
সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছে হেফাজত : নাগরিক সমাজ
নিজস্ব প্রতিবেদক: সরকারের একাংশের আশ্রয় প্রশ্রয়ের কারণে বায়তুল মোকাররমের মতো পবিত্র জাতীয় মসজিদ এবং মসজিদের গেট ব্যবহার করে মিথ্যাচার-তথ্য বিকৃতি চালিয়ে যাচ্ছে হেফাজত এবং সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর মতো রাষ্ট্রীয় চেতনাবিরোধী কাজে লিপ্ত থাকার দুঃসাহস দেখাচ্ছে এমন অভিযোগ তুলেছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয় যেন দেশের কোনো মসজিদে অবস্থান করে ...
আল শাবাবের দখলে সোমালি শহর, ৬১ সেনাকে হত্যা
নিজস্ব প্রতিবেদক: জঙ্গিগোষ্ঠী আল শাবাব বৃহস্পতিবার সোমালিয়ার একটি শহরের দখল নিয়েছে। পান্তল্যান্ড নামের ওই শহরটি দখল করতে গিয়ে তারা অন্তত ৬১ জন সরকারি সেনাকে হত্যা করেছে। খবর রয়টার্সের। আঞ্চলিক গভর্নর ইউসুফ মোহামেদ বলেন, ‘আফ উড়ুর শহরে আল শাবাব হামলা চালিয়েছে। সেখানে অল্প সৈন্য ছিল। এজন্য শহরটি শাবাব দখল করে ফেলতে পেরেছে। টেলিযোগাযোগ বন্ধ থাকায় কতজন হতাহত হয়েছে সেটা স্পষ্ট বলা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর