নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে চার হাজার পিচ ইয়াবাসহ হাজেরা(৩০) নামের এক নারীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার ১১টায় রাতে নৌ-টিকেট কাউন্টারের কাছে তল্লাশি কালে তাকে আটক করা হয়। হাজেরার বাড়ি কক্সবাজার। ইায়াবা গুলো বরিশাল নিয়ে যাচ্ছিল সে। হাজেরা জানায, তার স্বামী মোহাম্মদ রফিক তাকে সঙ্গে করে বরিশাল যাচ্ছিল। ভোরে কক্সবাজার হতে বাস যোগে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে আসে বিকেলে। রাতে বরিশাল যাওয়ার জন্য ...
box
টাইগারদের অভিনন্দন বেগম খালেদা জিয়ার
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানোর গৌরবময় কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের টাইগারদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। খেলায় টাইগাররা যে চমক ...
পর্তুগালের জয় রোনালদোর জোড়া গোলে
স্পোর্টস ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার লাটভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা রোনালদো। অন্য গোলটি করেন আন্দ্রে সিলভার। প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে জোসে ফোন্তের হেড পোস্টে লেগে ফেরার পর ফিরতি হেডে ফাঁকা জালে বল পাঠান রোনালদো। দারুণ ফর্মে থাকা চারবারের বর্ষসেরা ফুটবলার এই নিয়ে বাছাইপর্বে টানা ...
ঐতিহাসিক জুটিতে সেরা জয় টাইগারদের
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেল টাইগার বাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ের বিকল্প ছিল না। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয় পায় টাইগাররা। আজকের খেলায় সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত (১০২) রান করেন। এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং-এর কল্যাণে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করতে সক্ষম হয়। কিন্তু ...
সেঞ্চুরির পর সেজদা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ
স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির উদযাপন কতোজনে তো কতোভাবেই করেন। শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করলেই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন বলতেন! লোকমুখে প্রচার, টেন্ডুলকার আসলে স্বর্গবাসী বাবাকে স্মরণ করতেন! পাকিস্তানি ক্রিকেটাররা সেঞ্চুরির পর সেজদা ঠুকে দেন উইকেটে। বাংলাদেশের অনেক ক্রিকেটাররাও তা করেন। কার্ডিফের সোফিঢা গার্ডেনে শুক্রবার সেই কাজটা করলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কার্ডিফের ঐতিহাসিক জয় থেকে তখন বাংলাদেশ মাত্র ৬ রান দূরে। ...
কাতার সঙ্কটে বিপাকে এয়ারলাইন্স, দুর্ভোগ যাত্রীদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-দোহা রুটে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে ৮ এয়ারলাইন্স। এতে ভোগান্তিতে পড়েছেন কাতারগামী যাত্রীরা। সেইসাথে কার্গো ও যাত্রী পরিবহন থেকে বিমানবন্দরের আয় কমার আশংকা বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে কাতার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন খাতে। সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কাতারের জন্য দেশের আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব। দেশটিকে অনুসরণ করে একই পদক্ষেপ নিয়েছে মিশর, বাহরাইন ও ...
কারবালা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কারবালা শহরের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাগদাদের দক্ষিণে কারবালা শহরের পূর্বাঞ্চল মুসাইয়াবের মার্কেটটিতে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন বলে জানিয়েছেন ইরাকের কর্মকর্তারা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ ...
সোনা চোরাচালানের দায় শুধু ব্যবসায়ীদেরই নয়, সরকারেরও: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট নীতিমালার অভাব ও আইনের যথাযথ প্রয়োগের ঘাটতির কারণেই সোনা চোরাচালান হয়। আর এর দায় শুধু সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই নয়, সরকারেরও। এ মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সেই সঙ্গে বাজেট বক্তৃতায় ঘোষিত স্বর্ণ খাতের জন্য নতুন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো ...
প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা কমাতে ইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা কমাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা যৌক্তিকভাবে কতোটুকু কমানো যায় এ জন্য একটি সভাও ডেকেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইসির নির্বাচন পরিচালনা-২ শাখার উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক অফিস চিঠিতে এ বিষয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সভার কথা জানানো হয়। এছাড়াও ওই সভায় একাদশ জাতীয় ...
হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই উপকারি
নিজস্ব প্রতিবেদক: বহু বছর আগে থেকেই বিয়ের ভালোমন্দ নিয়ে চলছে নানা রকমের গবেষণা। আছে নানা রঙ রসও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই উপকারি। বিয়ে আমাদের অনেক রোগের ঝুঁকি থেকে বাঁচায়। যেমন হৃদরোগের ঝুঁকি, উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং ডায়াবেটিস থেকে রক্ষা করে। প্রায় পাঁচ লাখ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে উচ্চ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর