১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৩

box

পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবারদের অন্যত্র সরানো হল

নিজস্ব প্রতিবেদক: পাহাড় ধসে আরও প্রাণহানি এড়াতে চট্টগ্রামে ১৫০ পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে নগরীর মতিঝর্ণা এবং বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে মতিঝর্ণা ও একে খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকার মিয়ার পাহাড়ে এ অভিযান পরিচালনা ...

লন্ডনে ২৭ তলা ভবনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি ২৭তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ভবনে বহু মানুষ আটকা পড়ে আছে। গ্রেনফেল টাওয়ার নামের ওই আবাসিক ভবনটিতে ব্রিটিশ সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে আগুন লাগে। প্রায় দু’শোর মতো দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের ...

আজ যোগদান করছেন বেরোবির নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশবিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আজ বুধবার (১৪ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থতম উপাচার্য হিসেবে যোগদান করছেন বলে জানা গেছে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন নয়া এ উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, গত ১ জুন  তাকে এ বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ ...

দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মালবাহী একটি টেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী রেলস্টেশনের স্টেশনমাস্টার তহুরুল ইসলাম জানান, বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ...

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার স্বাগতিক ইংল্যান্ড দলের মোকাবেলা করবে পাকিস্তান। কার্ডিফে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জিতে অপরাজিতভাবে শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। আর পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হারার পর, পরবর্তী দুটো ম্যাচে লড়াই করে টুর্নামেন্টে টিকে থেকেছে। পরিসংখ্যান অনুসারে দুই দলের যুদ্ধে এগিয়ে ইংলিশরা। তবে পাকিস্তানের ক্ষেত্রে ...

কাতারের ওপর অবরোধ অমানবিক :এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের সর্বাত্মক অবরোধ আরোপকে অমানবিক ও ইসলামবিরোধী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, ‘কাতারের ক্ষেত্রে এক গুরুতর ভুল করা হচ্ছে। তাদের বিচ্ছিন্ন করার এই চেষ্টা অমানবিক এবং ইসলামী মূল্যোধের বিরোধী। এটা কাতারকে মৃত্যুদণ্ড দেয়ার সামিল।’ তুরস্কে এ অবরোধের প্রতিবাদ জানাতে বিক্ষোভও হয়েছে গত সপ্তাহে। খবর বাসস’র। অবরোধের কারণে খাদ্য ...

পাহাড়ি দুর্যোগে নিহত দেড়শ ছাড়িয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দুইদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত চার সেনা সদস্যসহ ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে ৯৮ জন, চট্টগ্রামে ২৭ এবং বান্দরবানে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ৯৮ ...

বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে হাবিবুর রহমানকে (১২) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নেয়ার প্রায় ১৩ ঘণ্টা পর বিজিবি-বিএসএফএর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার শিউটি সীমান্তের ৯৪৩/৪ এস আর্ন্তজাতিক পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হওয়ার পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে রাত ৮টা ১৭ মিনিটে কিশোর হাবিবুরকে বিজিবির হাতে তুলে দিতে বাধ্য হয় বিএসএফ।  ...

পুলিশি বাধায় জামায়াতের ইফতার মাহফিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পুলিশি বাধায় পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়স্থ সত্তার খান কমপ্লেক্সে ইউরো কিং নামের একটি পার্টি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। কিন্তু খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পুরো সত্তার খান কমপ্লেক্সের প্রবেশ মুখে অবস্থান নেয় পুলিশ। এবং মাহফিলের উদ্দেশ্যে আসা কাউকেই কমপ্লেক্সের ভেতরে ...

লেবার পার্টির নেতাদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন তিনি। ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দৈনিক দেশজনতা /এমএম