১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩১

box

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৭০০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৫৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৬৪৪ কোটি ...

পাঁচ মানদন্ডে বিচারকদের মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের কাজের মূল্যায়নে নীতিমালা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। নীতিমালা অনুযায়ী বিচার-সংক্রান্ত সব প্রশাসনিক কাজ মূল্যায়িত হবে। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, দেশের ১২টি জেলার অধস্তন আদালতের বিচারকদের বিচারিক ও প্রশাসনিক কাজের মাসিক বিবরণী ওই মূল্যায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে পাঠাতে সংশ্লিষ্ট জেলার বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব জেলা হচ্ছে—দিনাজপুর, ...

রিয়াদে বাংলাদেশিদের শতাধিক দোকানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন শতাধিক দোকান পুড়ে গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী রিয়াদের বাথা মার্কেটে এ আগুন লাগে। ওই মার্কেটে কর্মরত একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি রাসেল মণ্ডল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কেটে আগুন লাগে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তিনি ...

ঈদে ৫ দিন বন্ধ পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত  ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।এ হিসেবে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। আগামী ২৮ জুন তারিখে আবারও নিয়মিতভাবে ডিএসইতে কর্মদিবস শুরু হবে। এ ব্যাপারে অবশ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চ (সিএসই) তাদের বন্ধের কথা জানায়নি। তবে ...

নিউইয়র্কে গ্রেপ্তার আরেক বাংলাদেশি কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক: ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে মজুরি না দেয়ার অভিযোগে জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ড. হামিদুর রশিদ গ্রেপ্তার হয়েছেন। হামিদুর রশিদ ঢাকায় পররাষ্ট্র দফতরের মহাপরিচালক ছিলেন। তিনি লিয়েনে জাতিসংঘ সদরদপ্তরে প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কর্মরত। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি কর্মকর্তা ড. হামিদুর রশিদ প্রথমত ভিসা জালিয়াতি করেই বাংলাদেশ থেকে কাজের লোক নিয়ে এসেছিলেন। এর বাইরে, তিনি ...

আশ্রয় কেন্দ্রেও শঙ্কা, ঝুঁকিতে সরকারি ভবনসহ অনেকগুলো স্থাপনা

রাঙ্গামাটি প্রতিনিধি: ১৩ জুন পাহাড় ধসের পর রাঙ্গামাটি শহরের বিভিন্ন কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন বহু মানুষ। তারা সবাই ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে বসবাসকারী। কিন্তু ভবন ঝুঁকিতে পড়ায় আশ্রয় কেন্দ্রেও বিরাজ করছে শঙ্কা। এছাড়া দুর্যোগের পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও বিধ্বস্ত ভিটায় গিয়ে আবার বাড়িঘর করার সাহস করছে না ক্ষতিগ্রস্ত মানুষ। অনেকে আছেন ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন কিন্তু ভয় পিছু ছাড়ছে ...

‘শিক্ষার মান উন্নয়নে চাই মানসম্পন্ন ভাল শিক্ষক’

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন মানসম্পন্ন ভাল শিক্ষক। সরকার তাই শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। আজ মঙ্গলবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ব্যানবেইসের নব নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারদের ওরিন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও সেবা প্রদান করা হচ্ছে। প্রযুক্তির ...

জাতিসংঘের সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেশি সংখ্যক সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুটেরেজ বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে একথা জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ...

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুর ১২টায় কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মঙ্গলবার চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ...

সৌদি জোটের বিরুদ্ধে বিকল্প জোট গড়ার ঘোষণা কাতারের!

আন্তর্জাতিক ডেস্ক: আরব দেশগুলোর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেছেন, অবরোধ তুলে না নেয়া পর্যন্ত সম্পর্কচ্ছেদ করা আরব দেশগুলোর সঙ্গে কোনো সমঝোতা হবে না। কেবল এ শর্তেই আমরা যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর দ্যা গার্ডিয়ান ও আল আরাবিয়ার। থানি আরব দেশগুলোকে এই বলে হুঁশিয়ার ...