নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা জোরদার চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসির সহকারী সচিব আরাফাত আরা এ-সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার বরাবর পাঠিয়েছেন। এর কপি দেওয়া হয়েছে, মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি পুলিশ কমিশনার, শেরেবাংলা নগর থানার ওসিকে। এর আগে জঙ্গি হামলার আশঙ্কায় ভোটারদের তথ্য ভাণ্ডারের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ...
box
এবার রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রবাহী একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া নতুন এই ইঞ্জিনটির পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ও নিন্দা সত্ত্বেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার এ ধরনের ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষার অভিযোগ উঠল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রচেষ্টার অংশ হিসেবে ...
যুক্তরাষ্ট্রের মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করতে আইএস সৃষ্টি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য আইএস সৃষ্টি করা হয়েছে। যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের মধ্যে বিভাজন সৃষ্টি করে মুসলমানদের একে অপরের মধ্যে দ্বন্দ বাধিয়ে দিচ্ছে। কতিপয় মুসলিম রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করে সেই অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রের কাছে এটম বোমা থাকলে অবৈধ আর বিশ্বের মোড়লদের ...
২০২৫ সাল পর্যন্ত সব ঈদের তারিখ নির্ধারণ!
অনলাইন ডেস্ক: বাংলাদেশে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর কবে হবে? প্রতিবছরের মতো এবারও মানুষের মনে একই প্রশ্ন। উনত্রিশতম রোজার সন্ধ্যেবেলায়, অর্থাৎ আগামী রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে ঈদের দিনটি। ঐতিহাসিকভাবেই এমনটা হয়ে আসছে। কিন্তু জোতির্বিজ্ঞানিরা অনেক আগেই হিসেবে করে বের করে ফেলেছেন, এবার রোজা হবে উনত্রিশটি, ঈদ হবে সোমবার।খবর বিবিসির। এমনকি ...
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় কাতারকে ১৩ শর্ত সৌদি জোটের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, আল-জাজিরা নেটওয়ার্ক ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করাসহ কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো। এ সব শর্ত মানার জন্য দোহাকে ১০ দিনের সময় দেয়া হয়েছে। কাতারের সঙ্গে সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য এসব শর্ত দেয়া হয়। এর আগে ১৩ দফা শর্তের তালিকা কাতারের কাছে তুলে দেয় ...
দেশের মানুষ আপনাদের থেকে মুক্তি চায়: মওদুদ আহমদ
নিজস্ব প্রতিবেদক: সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন অনেক হলো এখন আপনারা বিদায় নেন। দেশের মানুষ আপনাদের থেকে মুক্তি চায়। মানুষ আপনাদের আর চায় না। শুক্রবার জাতীয় প্রসেক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নগ্ন হামলা ও বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতির ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মওদুদ বলেন, বাংলাদেশের অবস্থা ...
ঈদগাহ ময়দানে জায়নামাজ ছাড়া অন্যকিছু নয়: বেনজির আহমেদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জন্য জায়নামাজ ছাড়া অন্যকিছু না নেয়ার নির্দেশ দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় ঈদগা ময়দান পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, এক মাস রোজা পালনের পর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারে সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ...
পাকিস্তানে ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানা গেছে, শুক্রবার সকালে প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের বাইরে হয় এই হামলা। জানা গেছে, পুলিশের একটি চেকপয়েন্টের কাছে একটি গাড়ি আসলে সেটিকে থামতে বলার পরপরই ভয়াবহ এই বিস্ফোরণ ঘটানো হয়। বেলুচিস্তানের সরকারি মুখপাত্র আনোয়ার উল-হক কাকার জানান, এ ঘটনায় আরো ২১ ...
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের দু’দিন আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। তাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় প্রস্তাব পেশ করেছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা টেড পো এবং ডেমোক্র্যাটিক নেতা রিক নোলান। শুক্রবার সকালে মার্কিন কংগ্রেসে বিলটি পেশ করেছেন তারা। তাতে বলা হয়েছে, ‘ন্যাটো সদস্য না হওয়া সত্ত্বেও এতদিন পাকিস্তানকে অন্যতম সহযোগী দেশ হিসেবে স্বীকার ...
ব্যাংকের আমানতে বর্ধিত আবগারি শুল্ক থাকছে না
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের আমানতে বর্ধিত আবগারি শুল্ক থাকছে না। প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বর্ধিত হার ও নিয়ম বাতিল করে পূর্বেটাই বহাল রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবগারি শুল্ক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হওয়ার কথা ছিল তা ব্যাংক ঋণ ও অন্যান্য খাতে শুল্ক হার পরিবর্তন করে মেটানো হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর