১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪২

box

বরিশাল-বরগুনাসহ ৪ জেলায় নতুন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে দক্ষিণাঞ্চলীয় এই দুই জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. এম. মোজাম্মেল হক খান জানান, এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল ও বরগুনার নতুন জেলা প্রশাসক হয়েছেন যথাক্রমে হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমান। এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ...

রাজধানীর গণপরিবহন ঢেলে সাজানো হবে: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নগরীতে চলাচলরত গণপরিবহন খাতকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।সোমবার দুপুরে রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে আয়োজিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে মেয়র এ কথা বলেন। মেয়র আনিসুল হক জানান, গত ৩১ মে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর সিটি করপোরেশনকে ঢাকার গণপরিবহন খাত ঢেলে সাজানোর দায়িত্ব ...

তরুণীকে পুড়িয়ে হত্যা: ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মর্জিনা বেগম নামে এক তরুণীকে পুড়িয়ে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।সোমবার বিকেলে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এই রায় ঘোষণা করেন। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় শফি মিয়া, সাহাব মিয়া নামের দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ...

বিপিএলের নতুন আইকন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান হলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আইকন। গেল বিপিএলে দল ছিল ৭টি। এবার বেড়েছে একটি। আর তাই একটি দলের হিসেবে এবারের এই পঞ্চম আসরে একজন আইকন বা এ প্লাস খেলোয়াড় বাড়াতেই হতো। সেই জায়গাটা পেলেন দেশের সেনসেশনাল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে এসেছে এই ঘোষণা। বাকি ৭ আইকন মাশরাফি ...

বেনাপোলে মাদকসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্ত এলাকায় বিদেশি মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়ক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৬), একই গ্রামের গোলাম আলীর ছেলে শাহাদত (১৭) ও বেনাপোল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আল আমিন (১৭)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ...

নির্বিঘ্নে সৌদি পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ মৌসুমে প্রথম ফ্লাইট নির্বিঘ্নে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় প্রথম ফ্লাইটটি। হজ ক্যাম্পের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকাল ৭টা ৫৫মিনিটে ৪১৮ জন্য হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ালাইন্সের (বিজি ১০১১) ফ্লাইটটি ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। একইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একডেমিক ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে অব্যাহত আন্দোলনে একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।সোমবার সকাল ৮টায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম জানান, উপাচার্য নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ঘোষিত মুক্তিযোদ্ধা কোটা না মেনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ...

পশ্চিমবঙ্গে কারাগারে থাকা শিশুদের বেশিরভাগই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর ) কাছে দেওয়া এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। পশ্চিমবঙ্গের পুনর্বাসন প্রশাসন অধিদফতরের করা এই প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুসকে দেওয়া সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, ...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ ...

ধসের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক আবার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রবল বৃষ্টিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে পড়েছে। এর ফলে দুই জেলার সাথে সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত জুনে পাহাড় ধসের ঘটনায় টানা ৩৩ দিন এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। রাঙ্গামাটির সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু মুছা বলেন, ‘খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যান্য সড়কগুলো আবার ঝুঁকিপূর্ণ হয়েছে। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ...