১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪২

box

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ১০ টায়। আহতদেরকে সেনবাগ স্বাস্থ কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি হারুন-উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়ার ...

ইরমার আঘাতে ফ্লোরিডায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ফ্লোরিডার একটি নার্সিং হোমে আটজনের মৃত্যু হয়েছে। ওই নার্সিং হোমটি বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। বুধবার নার্সিং হোম থেকে ১১৫ জন বাসিন্দাকে উদ্ধার করেছে পুলিশ। ঝড়ের কারণে সেখানকার এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বন্ধ রয়েছে। ব্রোয়ার্ড কাউন্টির মেয়র বারবারা শেরিয়েফ জানিয়েছেন, হলিউড শহরে অবস্থিত নার্সিং হোমটি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন ...

খালেদা জিয়া ও গয়েশ্বরের মামলার প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য ...

মানিকগঞ্জে ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে পুলিশ। উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকা থেকে বুধবার তাদের আটক করা হয়। এর মধ্যে চারিগ্রামের মাওলানা তাজুল ইসলামের বাড়ি থেকে ৯ জন ও ধল্লা এলাকার একটি বাড়ি থেকে ১১ রোহিঙ্গাকে আটক করে সিংগাইর থানা পুলিশ। মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির ...

আগস্টে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের হিসাবে লেনদেন কমেছে ২০.৬৭ শতাংশ। এ মাসে পুঁজিবাজারে বিদেশিরা মোট লেনদেন করেছে ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা, যা এর আগের মাস জুলাইয়ে ছিল ১ হাজার ৪৯ কোটি ৭৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের হিসাবে ৪৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে, যা ...

ভারতে ঠাঁই নেই রোহিঙ্গাদের, নাগরিকত্ব পাচ্ছে চাকমা-হাজংরা

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ভারত, স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া দিল্লীর এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাল্টা জবাব দিয়ে নয়া দিল্লী জানিয়েছে, পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে রেখেছে ভারতই। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা চাকমা ও হাজংদের সরাসরি ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রীম কোর্টের নির্দেশেই তাদের ...

রাজধানীতে হাসপাতালে কর্মচারীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মুগদার একটি বেসরকারি হাসপাতাল থেকে ডিলন রোজারিও (২১) নামের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলের দিকে মুগদার সুরাইয়া হাসপাতালের ২য় তলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, সবুজবাগ দক্ষিণ বাসাবো এলাকায় থাকতেন ডিলন। গত ৩ মাস যাবত সুরাইয়া হাসপাতালে ...

রোহিঙ্গা ইস্যুতে এক দেশে দুই নীতি কখনো সম্ভব নয়: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে ত্রাণ বিতরণ করতে পেরেছে সেখানে বিএনপি কেন নয়। এক দেশে দুই নীতি কখনো সম্ভব নয়। তিনি বলেন, ‘ত্রাণ বিতরণের নামে আওয়ামী লীগের নেতারা যেভাবে নিজেদের স্বার্থ হাসিল করেছে সেটা মেনে নেয়া যায় না।’ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ ...

সংসদে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদ, বিচারবিভাগ ও স্বাধীনতাযুদ্ধে একক নেতৃত্বসহ কিছু বিষয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। বুধবার জাতীয় সংসদে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ দাবি জানান। ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, কাদের পারপাস সার্ভ করতে এই অশুভ পাঁয়তারা? ...

বাংলাদেশিরা নিজ প্রার্থীদেরই ভোট দেননি

দৈনিক দেশজনতা ডেস্ক: কথা ছিল নিউইয়র্ক প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত দুই এলাকার দু’জন প্রার্থী তৈয়েবুর রহমান (টি রহমান) এবং হেলাল এ শেখকে নির্বাচিত করতে ৫০ শতাংশ বাংলাদেশি ভোটারই যথেষ্ট ছিলেন।কিন্তু, বাস্তবে সেটি হয়নি। বাংলাদেশিরা ভোটকেন্দ্রে গেছেন ঠিকই, তবে স্বদেশী প্রার্থীকে ভোট দেননি। ফলে আশা জাগিয়েও নিউইয়র্ক নগর পরিচালনায় বাংলাদেশি কোনো প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে না এবারও। গত ১২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটি ...