১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

box

এটি শেষ সুযোগ, নইলে পরিস্থিতি হবে ভয়াবহ: জাতিসংঘ মহাসিচব

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধে এটিই হবে শেষ সুযোগ। তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ঠিক আগে বিবিসির হার্ডটক প্রোগামকে তিনি বলেন, মঙ্গলবার সাধারণ পরিষদের বৈঠকের আগে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধের শেষ সুযোগ ...

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করবে কানাডা। জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি ৭২তম অধিবেশনে এই ব্যাপারে কানাডা সক্রিয় ভূমিকা রাখবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড এই ঘোষণা দিয়েছেন। শনিবার টরন্টোর ডাউনটাউনে ম্যাট কোহেন পার্কে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা ...

রোহিঙ্গাদের জন্য ইরানের ত্রাণ বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের নির্মূল অভিযানের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইরানের ত্রাণবাহী বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে। ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি রোববার জানায়, ৪০ টন ত্রাণ নিয়ে বিমানটি মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোর্তেজা সালিমি’ও একই বিমানে করে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চট্টগ্রামে এসেছেন। এর আগে ইরান জানিয়েছিল সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জন্য আরও ১৬০ ...

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞায় ওআইসিকে রোহিঙ্গা সংগঠনের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন রোহিঙ্গাদের ৬১টি সংগঠনের সমন্বয় গঠিত আন্তর্জাতিক সংগঠনের নেতারা। রাখাইনে সেফ জোন বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে বহুজাতিক বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছে ওআইসি অনুমোদিত সংগঠনটি। এদিকে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৭২তম অধিবেশনের মূল বিতর্ক। এতে উপস্থিত বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যাতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চাপ ...

রাজধানীতে ভুয়া ৪ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ভুয়া ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার সিকিউরিটি বিভাগ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক নকল পুলিশ ...

কংগ্রেস প্রধান হতে যাচ্ছেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী। আগামী অক্টোবর মাসে দলীয় নির্বাচনে তিনি দলটির সর্বোচ্চ পদে আসীন হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্রের বরাত দিয়ে রোববার ভারতীয় গণমাধ্যমগুলোতে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ছেলে যাতে পার্টির শীর্ষ নেতৃত্বে আসতে পারে সেজন্য দলীয় প্রধানের ...

টাইটেল গানের রেকর্ডিং দিয়ে রবিনের সিনেমা শুরু

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ছবি নির্মাণ করতে যাচ্ছেন রবিন খান। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাজ শুরু হলো ছবিটির। ছবির নাম ‘মন দেব মন নেব’। শনিবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ঈশান মাল্টিমিডিয়ায় ছবির টাইটেল গান রেকর্ডিং এর মাধ্যমে ছবির কাজ শুরু করেছেন নির্মাতা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কেক কেটে শুভ মহরত ঘোষণা করেন। এরপর কবির বকুলের কথায় ...

যে ৫ ভুলে স্মার্টফোনের ক্ষতি হয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খুব শখ করে স্মার্টফোন কিনেছেন। কিছুদিন পরেই দেখলেন প্রত্যাশা অনুযায়ী ফোনের পারফরম্যান্স নেই। হতাশ হওয়াটাই স্বাভাবিক। এরকম অবস্থায় আমরা নিজের ফোনকে দোষারোপ করে থাকি। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদনের দাবি অনুযায়ী, ব্যবহারকারীর কিছু ভুলই হয়তো অজান্তে ফোনের পারফরম্যান্স খারাপ করছে। বিভিন্ন ভুলের জন্য স্মার্টফোনের ক্ষতি হতে পারে— – অনেকেই ফোন মেমরি ভরে না যাওয়া পর্যন্ত ...

ভারী বৃষ্টির সম্ভাবনা, ৩নং সর্তক সংকেত

 নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে আগামী দুইদিন রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে ...

জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন না মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের আসন্ন ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না। বিশ্বনেতাদের উপস্থিতির শীর্ষ এ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের প্রতিনিধিত্ব করবেন। মোদি কী কারণে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে যাচ্ছেন না তা স্পষ্ট নয়। তবে তার অংশগ্রহণের সিদ্ধান্ত আগেই নেয়া ছিল বলে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে। এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের নেত্রী ...