নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাকিব (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নবারেরবাগ বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত শাকিব নওগাঁর মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। শাহআলী নবাবেরবাগ এলাকার ১৫১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ ...
box
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: তিন শ্রমিককে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রোববার ভোর ৬টা থেকে এ কর্মসূচি পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, অন্যায়ভাবে আমাদের তিন শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে এবং আমাদের পরিবহনের শ্রমিকদের মাঝে মধ্যেই হয়রানি করা হয় প্রশাসনের পক্ষ থেকে ...
খেলার মাঝে হঠাৎ গ্যালারিতে ধস, আহত দর্শকরা
খেলাধুলা ডেস্ক: শনিবার ইংল্যান্ডের ডারহামের চেস্টার লি স্ট্রিটে একমাত্র টি-টুয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় যখন ইয়ান মরগ্যানের দল ব্যাট করছিলো তখনই ঘটে বিপত্তি। রিভারসাইড গ্রাউন্ড নামক ওই স্টেডিয়ামের গ্যালারির উত্তর-পূর্ব দিকের স্ট্যান্ডের একটি অংশ ধসে পড়ে। এতে ওখানে বসে থাকা তিনজন দর্শক আহত হয়েছেন বলে খবর দিয়েছে ডেইলি টেলিগ্রাফ। টেলিগ্রাফ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচের ...
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশের খালাসে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ থেকে সাবেক এক পুলিশ সদস্যকে খালাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার মিজৌরির একটি আদালতে রায় ঘোষণার পরপরই সেন্ট লুইসে বিক্ষোভ করেছেন শত শত কৃষ্ণাঙ্গ। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সেন্ট লুইস শহরের একটি বড় রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে।’ দুই দিনের বিক্ষোভে ...
গোপালগঞ্জে প্রবীণ সাংবাদিক রিফুর ইন্তেকাল
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও প্রথম শ্রেণির ঠিকাদার মিয়া আরিফুজ্জামান রিফু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকার শ্যামলী ক্যান্সার সোসাইটি হাসপাতালে রোববার সকালে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার তার মৃতদেহ ঢাকা থেকে গোপালগঞ্জ আনা হবে। ...
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫ বাংলাদেশি তরুণী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দু’বছর কারাভোগ শেষে পাঁচ বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া এসব তরুণীকে শনিবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা তরুণীরা হলো- যশোরের ইরাদ আলীর মেয়ে পপি খান (২৩) ও জিল্লুর হোসেনের মেয়ে বিথী বেগম (৩০), নড়াইলের আক্কাছ মোল্লার মেয়ে ফাতেমা রানী ...
সাতক্ষীরায় শিশু ধর্ষিত, ‘ধর্ষক’ আটক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ‘ধর্ষক’ আব্দুল মজিদ (৫০) কে আটক করেছে পুলিশ। সদর উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১১ টার দিকে ওই শিশুকে ধর্ষণ করে আব্দুল মজিদ। তিনি আগরদাড়ি গ্রামের বেদেপোতাপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, বেলা ১১ ...
মৎস্য ঘেরের বেড়িবাঁধে সবজি চাষ, লাভবান হচ্ছে চাষিরা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মৎস্য ঘেরের বেড়িবাঁধে ওপর সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। মৎস্য উৎপাদনের পাশাপাশি সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে জেলার অনেকেই। সবজিগুলো হচ্ছে- পটল, ঢেড়শ, বরবটি, লাউ, পেপে, মানকচু, কলা, বেগুন ও বিভিন্ন ধরনের শাকসবজি। মাছ উৎপাদনের পাশাপাশি বিঘা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকার বাড়তি আয় করছেন চাষিরা। সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি গ্রামের মৎস্য চাষি মোহাম্মাদ লাল্টু ...
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে রৌশন আরা (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ছলেমা বেগম (২১) নামে আরও এক নারী আহত হন। উপজেলার তমরুদ্দি ইউনিয়নে কোরালিয়া গ্রামে রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রৌশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী। আহত ছলমা বেগম জামাল মাঝির পুত্রবধূ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ...
পাউলিনহোই বার্সার নায়ক
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ছেড়ে গিয়েছেন নেইমার। স্বাভাবিকভাবে বিশ্বসেরা এই ফরোয়ার্ডের স্থলে এক বিশ্বসেরাকেই আশা করেছিল বার্সা সমর্থকেরা। কিন্তু কেনা হলো চীনের ক্লাব গুয়াংঝু এভারগ্রান্দে খেলা মিডফিল্ডার পাউলিনহোকে। চায়নিজ ক্লাবে খেলা ফুটবলার কিনা বার্সেলোনায়। এই নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিল বার্সা সমর্থকেরা। অথচ সেই পাউলিনহোই বার্সেলোনাকে জয় এনে দিলেন আজ। গেটাফের বিপক্ষে ২-১ গোলে জয়ী হওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন পাউলিনহো। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর