১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

box

নেত্রকোণায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ওই উপজেলার বড়ুয়াকোনা গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিককে কলমাকান্দা-খারনৈই সড়কের কছুগড়া ...

রাজধানীতে বাসচাপায় রিকশাচালক নিহত, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম লতিফুর রহমান (৪৫)। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এডিসি আজিমুল হক জানান, শাহবাগ থেকে কাওরান বাজারের দিকে গাবতলী লিংক পরিবহনের (৮ নম্বর) একটি বাস বাংলামোটর মোড়ে ...

আরেফিন সিদ্দিককে রুম বরাদ্দে নিয়ম ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের ৪১৪ নম্বর কক্ষ। উপাচার্য হিসাবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক আরেফিন সিদ্দিকের ঠিকানা ছিল এ রুমটি। দায়িত্বে থাকাকালীন আট বছরেরও বেশি সময় এ রুমটি তাঁর নামেই বরাদ্দ ছিল। তবে উপাচার্যের দায়িত্ব ছেড়ে লেকচার থিয়েটারে না ফিরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসের পাশে ২২৯ নম্বর রুমে বসছেন তিনি। যদিও কয়েকদিন আগেও সামাজিক বিজ্ঞান সাইবার সেন্টার ...

এরশাদ সিএমএইচ’এ ভর্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার রাতে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়। জাতীয় পার্টির মহানগর সম্পাদক এস এম ইয়াসির আলী জানান, মঙ্গলবার রাতে দলীয় সভায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভর এরশাদ। এসময় তাকে দ্রুত সিএমএইচ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ...

ভোমরা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ছয় দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে যথারীতি আবারও আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শারদীয় ...

ইন্টারনেট থেকে আপনার শিশুকে নিরাপদ রাখুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্য-প্রযুক্তির অসীম দুনিয়ায় শিশুদের জন্য জানালা খুলে দিয়েছে ইন্টারনেট। আবার বাইরের কাউকে তাদের ওপর গোপন নজরদারির সুযোগও দিয়েছে। শিশুরা অনলাইনে যাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে, অনেক সময় তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায় না। অনলাইনে তাদের সত্যিকারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না বলেই ম্যালওয়্যার আক্রমণ কিংবা বিপজ্জনক সিস্টেম হ্যাকিংয়ের আশঙ্কা তৈরি হয়। এছাড়া পর্নোগ্রাফিক কনটেন্ট ...

হঠাৎ অসুস্থ প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা ...

সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয় :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে কক্সবাজারের হোটেল লং বীচের লবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বিকালে ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান ফখরুল। মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি যে, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো ...

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ড্র ,জয় পেয়েছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে পুরো স্পটলাইটটা নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের জার্সিতে নিজের ৪০০তম আর উয়েফার ১৫০তম ম্যাচটি জোড়া গোলে স্মরণীয় করে রেখেছেন পর্তুগিজ বরপুত্র। তাতে বুরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ৩-১ এ হারিয়ে রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের আনন্দের দিনে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্ককে তারা হারিয়েছে ২-০ গোলে। তবে ড্র করেছে লিভারপুর। ...

সুন্দরবনে চলছে অবৈধ মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক: পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ড প্রবন এলাকায় আবারো অবৈধভাবে মাছ ধরা শুরু করেছে চোরা মৎস্য শিকারীরা। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই এলাকার অন্ততঃ ৯টি বিলসহ ছোট খালগুলোতে গত এক সপ্তাহ ধরে মাছ ধরা মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বনসংলগ্ন স্থানীয় বাসিন্দারা। ওই শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জাল পেতে বনের কৈ, ষোল, মাগুরসহ বিভিন্ন প্রজাতির ...