১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৪

box

ভারতে পূজা দেখতে গিয়ে চার বাংলাদেশি মারধরের শিকার

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   ভারতে দুর্গাপূজা দেখতে গিয়ে চার বাংলাদেশি যুবককে মারধরের শিকার হতে হল। গত বৃহস্পতিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ শহরে একটি হোটেলে খাবার খেতে গিয়েই তারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ। এমনকি তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট-ভিসা নিয়েই দুর্গা প্রতিমা দেখতে ভারতে যান ...

অক্সফোর্ড থেকে সরানো হলো সু চির ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিশ্বজুড়ে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির সমালোচনা চলছে। সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় সাড়ে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ামারেরর সেনাবাহিনীর ...

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। তিনি সরকারিকাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর পদ ছাড়লেন। খবর: বিবিসির। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টম প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছেন। টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেছেন। এতে অন্তত চার লাখ ...

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...

খুরশীদ আলম ও শাম্মী আখতার সম্মাননা পেলেন

বিনোদন ডেস্ক: ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১২তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে ১৮টি ক্যাটাগরিতে নবীন-প্রবীণ সংগীতশিল্পীদের সম্মাননা জানানো হয়। শুরুতে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ বছর সম্মাননায় ভূষিত হন খুরশীদ আলম। তার হাতে স্মারক তুলে দেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননাপত্র তুলে দেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। সাথে ছিল ১ লাখ টাকার ...

হিন্দুদের হত্যা করায় মিয়ানমারের কাছে ভারতের বিচার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই দেশটির রাখাইন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের লোকদের যে গণকবর পাওয়ার খবর বেরিয়েছে তাতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। সেইসঙ্গে নয়াদিল্লি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার শুক্রবার এ দাবি জানান। তিনি বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে আমরা জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু ...

সুনামগঞ্জে বখাটেদের ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় পূজা দেখতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে আহত হয়ে এক কলেজছাত্র ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার নাম তপু কান্তি দাস (২১)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত নাজির ও সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা বরুন কান্তি দাসের ছেলে এবং সিলেট সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্রের বাবা বরুন কান্তি দাস ও স্থানীয়রা জানান,  ...

টম অল্টার ক্যান্সারের কাছে হেরে গেলেন

বিনোদন ডেস্ক: পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ভারতের অভিনেতা টম অল্টার মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। টম অল্টার বেশ কিছুদিন ধরেই স্টেজ ফোর ত্বকের ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। টম অল্টার স্ত্রী ক্যারোল, ছেলে জেমি ও মেয়ে আফসানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। অনেক খ্যাতিমান মোক ...

উখিয়ায় ট্টলারডুবি ঘটনায় নিহত ২১ জনের দাফন সম্পন্ন

কবক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী পাটুয়ারটেক এলাকায় ঝড়ের কবলে পড়ে রোহিঙ্গা বোঝাই ট্টলারডুবি’র ঘটনায় শুক্রবার সকালে আরো ৪জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসি। তৎমধ্যে ৩জন শিশু, ১জন মহিলা । এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় গ্রামবাসি নারী-পুরুষ,শিশুসহ ১৭জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে। এতে ৭জন বয়স এক বছরের নিচে শিশু আর ৩জন বিবাহিত মহিলা, বাকী ...

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা নিহত

অনলাইন ডেস্ক : সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে আল-শাবাবের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে গাড়িবোমা ও বন্দুক হামলা চালানো হয়েছিল। শুক্রবার আল-শাবাব এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেছেন। আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ও আশেপাশের এলাকা তারা দখল করেছে। আল-শাবাবের সামরিক অভিযানের ...