১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০৩

box

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর সিও বাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই যুবক মোটরসাইকেল যোগে নীলফামারী ...

নভেম্বরে এশিয়া সফরে আসবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হওয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ডোনাল্ড ট্রাম্প আগামী মাসেই যাবেন পূর্ব এশিয়া সফরে।  ৩-১৪ নভেম্বরের এশিয়া সফরে মোট পাঁচটি দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। সেই তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এই সফরে মূল আলোচ্য বিষয় থাকবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের গুরুত্ব। প্রেসিডেন্ট হওয়ার ...

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ...

২০১৬ সালে সড়কে প্রাণ গেছে ৫০০৩ জনের

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২৩৪৭ টি। আর এতে প্রাণ গেছে ৫ হাজার তিন জনের। আজ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নিরাপদ সড়ক চাই’য়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুমা জাহানারা কাঞ্চনের ২৩ তম মৃত্যুবার্ষিকী কর্মসূচি উপলক্ষ্যে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এই তথ্য ...

চালের পর ঊর্ধ্বমুখী আটা-ময়দার দাম

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের পরিকল্পিত কারসাজিতে অব্যাহত উত্থানে চালের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চালের পর এবার বাড়তে শুরু করেছে আটা ও ময়দার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি আটার দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা, ময়দার দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। শনিবার রাজধানীর রামপুরা ও হাতিরপুল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। আগের সপ্তাহে খুচরা বাজারে প্রতিকেজি আটা ২৪ টাকা দরে ...

মিয়ানমার-বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করার কোন পরিকল্পনা নেই ভারতের। তবে আশ্রিত রোহিঙ্গাদের মোকাবিলায় বাংলাদেশ সরকারকে মানবিক সহায়তা দেবে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দৈনিক স্পুটনিক ইন্টারন্যাশনাল। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এরপরই বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র ...

অনিশ্চয়তায় স্টোকসের ভবিষ্যত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ার পর ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসসের ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্রিস্টলে পানশালায় মারপিটের ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্টোকস এমন জোরে ঘুসি মেরেছেন যে, তরুণটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আহত হওয়ার পরেই তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়। ফুটেজ প্রকাশ পাওয়ার পর স্টোকস তো বটেই সঙ্গে থাকা ...

মিয়ানমারে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ স্থগিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটিতে অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।  পাশাপাশি জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার মিয়ানমার সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিকি হ্যালি এসব কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত ...

কিউবা দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: কিউবা দূতাবাস থেকে কর্মকর্তা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এই তথ্য জানান। ওয়াশিংটন আমেরিকানদের কিউবা সফরের বিষয়েও সতর্ক করেছে। দূতাবাসের কর্মকর্তাদের ওপর রহস্যজনক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, অপ্রয়োজনীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। তবে জরুরি কর্মকর্তারা সেখানে অবস্থান করবেন। মার্কিন ...

রোহিঙ্গারা স্থলমাইনের ফাঁদে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ জোরালো হচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে শূন্যরেখায় সম্প্রতি স্থলমাইন পুঁতে রাখা হচ্ছে। সংগৃহীত নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা থেকে ১৩ কিলোমিটার দূরের পাহাড় বড় শণখোলা। দুর্গম এই পাহাড়ি পথের অর্ধেকই পায়ে হাঁটা। সেই পাহাড়ে আশ্রয় নিয়েছে সাত হাজারের বেশি রোহিঙ্গা। নামমাত্র যে ত্রাণ সেখানে যাচ্ছে, তা নিতে হচ্ছে মানুষের মাথায় ...