১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৭

box

ইসির সংলাপ ফের শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ বিরতির পর আগামীকাল সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ, বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলন অংশ নেবে। প্রধান নির্বাচন কমিশনার খান. মো. নূরুল হুদা এ সংলাপে সভাপতিত্ব করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন এই সংলাপের আয়োজন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ...

রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে আইএসের উত্থান হবে: অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন চলতে থাকলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। শনিবার তিনি বলেছেন, রোহিঙ্গা নির্যাতনকে সুযোগ হিসেবে গ্রহণ করে বিষয়টিকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করতে পারে জঙ্গিরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে এসেছে। একসঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ...

মনপুরায় ৬০ কেজি মা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরায় হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি টিম। জব্দকৃত ওই ইলিশ মাছ বিনামূল্যে মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ...

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে জেলা প্রশাসকের মোবাইল ফোনে কল করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শিলা খাতুন সিংড়ার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের ...

বাগমারায় বজ্রপাতে প্রাণ গেল তিন জেলের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আহত হয়ে বিলের পানিতে পড়ে মারা গেছেন তিন জেলে। একই ঘটনায় আরও নয় জেলে আহত হন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে এ ঘটনা ঘটে। নিহত তিন জেলে হলেন- বড়বিহানালী গ্রামের আবুল হোসেন, খুরশেদ আলম ও জালাল উদ্দিন। বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী ...

সমন্বয় হচ্ছে হোল্ডিং ট্যাক্স, বিপাকে বাড়িওয়ালা

দৈনিক দেশজনতা ডেস্ক:   ঢাকার দুই সিটি করপোরেশন বাড়ির হোল্ডিং ট্যাক্সে সমন্বয় ও সমতা আনায় বিপাকে পড়েছে রাজধানীর অনেক বাড়িওয়ালা। নব্বই সালের বাড়িভাড়ার হিসেবে এতোদিন দিয়ে আসা হোল্ডিং ট্যাক্স এখন বর্তমান ভাড়ায় সমন্বয় হচ্ছে বলে ক্ষেত্রবিশেষে ট্যাক্স বেড়েছে তিন থেকে দশ গুণ। উপায় খুঁজতে সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে ধরণা দিচ্ছেন বাড়িওয়ালারা। তারা অভিযোগ করছেন, হোল্ডিং ট্যাক্স বাড়ানোর হার অস্বাভাবিক। সিটি ...

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) নামে এক নারীর নিহত হয়েছে। তার পরনে ছিলো সালোয়ার কামিজ। আজ রোববার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবিউল্লাহ জানান অজ্ঞাতনামা ওই নারী বনরুপা রেলাইন দিয়ে পায়ে হেটে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত নারীর ...

সেতুর গার্ডারে বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী অল্পে রক্ষা পেলেও মারা যান হেলপার ফরহাদ আলী। তিনি রাজশাহী মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার স্লুইস গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, সকালে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ...

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আজ রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ...

মালদ্বীপে বাংলাদেশিসহ শতাধিক শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ শতাধিক বিদেশি শ্রমিককে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ। রাজধানী মালের জিকরা মসজিদের রাস্তায় এই বিশেষ অভিযান চালানো হয় বলে গতকাল শনিবার মালদ্বীপের স্থানীয় পত্রিকাগুলোতে খবর বেরিয়েছে। এই অভিযান শুরু করা হয় গত বৃহস্পতিবার। মালদ্বীপ ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন বলে মনে করা হয়। এর ...