১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৩

box

এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রস্তুতি চলছে দ্রুতগতিতে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-২০১৮) ভর্তি পরীক্ষার আর মাত্র পাঁচদিন বাকি। আগামী ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র থাকবে। এরমধ্যে জীববিদ্যা- ৩০, রসায়ন- ২৫, পদার্থবিদ্যা- ২০, ইংরেজি- ১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও ...

রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের কোনো রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না। সেই সঙ্গে এমন কাউকে পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ফিরিয়ে নিতে জোরালো কূটনৈতিক তৎপরতা ...

পোশাক কারখানা পরিবেশবান্ধব হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানির জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।  ঢাকায় হোটেল রেডিসন ব্লু-তে ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত টুওয়ার্ডস সাসটেইনেবল টেক্সটাইল শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে। বেশকিছু কারখানা ইতোমধ্যে ...

কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য করায় হিন্দু তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় ঢাকার দোহার উপজেলার বউ বাজার এলাকার বাসিন্দা শ্রী সুর্ভরত মোদক নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি) ৫৭ এর ২ ধারায় দোহার থানায় মামলা হয়েছে। সে ঐ গ্রামের শম্ভু মোদকের ছেলে ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ সূত্রে ...

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। বোরবার থেকে শুরু হওয়া এ সংলাপ চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম । বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট- সংলাপে অংশগ্রহণ করবেন। ২০১২ সালে শুরু হওয়া এই সংলাপ দুই ...

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে একটি বেসরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাইলটসহ ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব শীর্ষনিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। চাটমোহর উপজেলা হাসপাতালের আরএমও বায়োজিদ উল ইসলাম ...

অস্ট্রিয়ায় নিকাব ও বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের প্রকাশ্য স্থানে পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরা নিষিদ্ধ করে পাস হওয়া আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে। অস্ট্রিয়ার সরকার বলেছে, এই আইনে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে, এবং অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষার জন্যই এটা করা হচ্ছে। অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন, কিন্তু তার মধ্যে মাত্র ১৫০ জনের মতো মহিলা পুরো ...

এই ভালো এই খারাপ অবস্থা আনিসুল হকের

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এখনকার অবস্থা এই ভালো তো এই খারাপ। খুব শিগগিরই আনিসুল হকের সুস্থ হওয়ার কোনো লক্ষণ চিকিৎসকরা দেখছেন না। আরও বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। মেয়রের বিষয়ে যোগাযোগ করা হয়ে লন্ডনে অবস্থানরত তার ছেলে নাবিদ হক বলেন, ‘বাবার উল্লেখযোগ্য ...

৫ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি নীতিমালা না মানায় ৫টি বেসরকারি মেডিকেল কলেজে চলতি বছর এমবিবিএস কোর্সে (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভর্তি স্থগিত মেডিকেল কলেজগুলো হলো— রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ, উত্তরা আবদুল্লাপুরের আইচি মেডিকেল কলেজ, মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার মেডিকেল কলেজ ও ধানমণ্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। বেসরকারি ...

নড়াইলের লক্ষ্মীপাশায় ১০ হাজার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে ১০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ঝিকড়া, কুচিয়াবাড়ি, আমাদা, বাঁকা, বয়রা, নওরাসহ বিভিন্ন সড়কের দুই পাশে এ চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, ইউপি সচিব রেজাউল করিম, মেম্বার ওমর শেখ, জিরু কাজী, রবিউল ইসলাম, রেজাউল হক, ...