১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০১

box

চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে: আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক: সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। আইনজীবী সমিতির নেতারা বলেন, প্রধান বিচারপতির এমন ছুটি নজিরবিহীন ঘটনা। সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে।  জ্যেষ্ঠ আইনজীবীদের ...

জেলে বসেই বদরুলের হুমকি, কলেজে যাওয়া বন্ধ খাদিজার

নিজস্ব প্রতিবেদক : জেলে বসেই হুমকি দিয়ে যাচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা বদরুল আলম। আর তার হুমকির কারণে খাদিজা বেগম নার্গিস কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। এক বছর আগের এই দিনে বদরুলের নৃশংস হামলার শিকার হয়েছিলেন খাদিজা। প্রকাশ্যে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে সিআরপিতে যান। সেখানে ...

মোদি একজন নির্বাচিত জঙ্গি: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যতদিন যাচ্ছে ভারত-পাকিস্তান প্রতিবেশী দু’দেশের মধ্যে সম্পর্ক আরও যেন খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ হিনা রাব্বানি। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে একজন ‘নির্বাচিত জঙ্গি’। যার হাতে গুজরাটের মুসলিমদের রক্ত লেগে রয়েছে।” এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ভারতের জনগণ একজন জঙ্গিকে সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। টেনে আনেন আরএসএস ...

জামাইয়ের এসিডে ঝলসে গেল মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার গেন্ডারিয়ায় নেশাগ্রস্ত এক স্বামীর ছোড়া এসিডে ঝলছে গেছে তার স্ত্রী ও শাশুড়ি। দগ্ধ পারভীন বেগম ও রুবিনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বেগমগঞ্জ এলাকার দয়াগঞ্জের  ১৮/১/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পারভীন বেগমের স্বামী কানু মিয়া জানান, ‘রাতে তার স্ত্রী পারভীন ও মেয়ে রুবিন বসে ...

সেপ্টেম্বরে ১২৪ নারী ও শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এর তথ্য মতে সেপ্টেম্বরে সারাদেশে ১২৪ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে শিশু ৬১ জন, ৪৫ জন নারী। ১৫ জন নারী গণধর্ষণের শিকার হন ও তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া সারাদেশে আত্মহত্যা করেছে ৬৮ জন। ধর্ষণ : সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন নারী ও শিশু। এদের ...

ভারতের অর্থমন্ত্রী ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি। অরুণ জেটলির সাথে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতির (এফআইসিসিআই) ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ...

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আটক ১৫০ জন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারে উখিয়া কুতুপালং, বালুখালী ও থাইংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের উখিয়া ডিগ্রী কলেজে নিয়ে আসা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল এই অভিযানের ...

কিশোরগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবা ও অস্ত্রসহ লিল্টু মিয়া (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ভৈরবের জগন্নাথপুরের নিজ বাড়ি থেকে লিল্টু মিয়াকে আটক করা হয়। লিল্টু ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মৃত ...

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহীম জাতির কাছে ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় এর আগে যে চারটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, সবগুলোতেই ছিল ইনিংস পরাজয়। এবারই প্রথম সেই লজ্জা থেকে মুক্তি পেলো টাইগাররা; কিন্তু এক লজ্জা থেকে মুক্তি পেলে কী হবে, আরও একটি লজ্জার যে জন্ম দিল মুশফিকুর রহীম অ্যান্ড কোং! পচেফস্ট্রম টেস্টে বাংলাদেশ যে পরাজয় বরণ করলো ৩৩৩ রানের বিশাল ব্যবধানে! নিজেদের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়ের ...

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরের একটি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটার দিকে ওই হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফের) তিন সদস্য আহত হয়েছেন। খবর বিবিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের প্রতিহত করতে লড়াই করে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছে।  ওই সেনা ক্যাম্প শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থিত। এটি একটি সুরক্ষিত ...