১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১২

box

সাভারে গৃহবধূসহ দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সাভারে পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যজন লিফট অপারেটর। মঙ্গলবার সকালে সাভারের হরিণধরা এবং উলাইল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সাভার উলাইল এলাকায় অবস্থিত ডেনিটেক্স কারখানার লিফট অপারেটর রুহুল আমিনকে সকালে কারখানার লোকজন অচেতন অবস্থায় বেজমেন্টে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ...

বাতাস বিক্রি করে দুবোন ধনী!

আন্তর্জাতিক ডেস্ক: বিনা পরিশ্রমে পৃথিবীতে কেউ ধনী হতে পারেন না। যদিও জন্মসূত্রে অনেকেই অনেক অর্থ সম্পত্তির মালিক হতে পারেন, সেটি ভিন্ন কথা। তবে অনেক সময় দেখা যায় কেউ কেউ ধনী হওয়ার স্বপ্নে আকাশ কুসুম সব কল্পনায় ডুবে থাকেন। এমন কল্পনা বিলাসীরা মনে করেন বাতাসে টাকা ওড়ে, এই টাকা ধরতে চান চান তারা। কিন্তু সঠিক কোনও রাস্তা তাদের জানা থাকে না। ...

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ ও স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ (অবৈধ) বিদেশি ওষুধ ও ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ সব জব্দ করা হয়। অবৈধভাবে এসব মালামাল বহনকারী ওই যাত্রীর নাম আব্দুল বারী। রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিশর থেকে আবুধাবি হয়ে তিনি ঢাকায় অবতরণ করেন। শুল্ক গোয়েন্দা ...

লাস ভেগাসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কাউন্ট্রি মিউজিক কনসার্টে গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতের ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। রয়টার্স ও বিবিসির সংবাদ। রয়টার্স জানাচ্ছে, ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডোক নামের নিহত এক ব্যক্তি এ বেপরোয়া হত্যাকাণ্ড চালান। লাস ভেগাসে পর্যটকমুখর মান্দালাবে রিসোর্ট ও ক্যাসিনোতে আয়োজিত কনসার্টে হোটেলের ৩২ তলার ওপর ...

অপহৃত ফাদার উদ্ধার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অপহৃত রাজধানীর কাকরাইল গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে উদ্ধার করা হয়েছে। আর অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সৌরভকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, কাকরাইল গির্জার ফাদার শিশিরের বোন ...

আসছে ৩৯তম বিশেষ বিসিএস

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক পরীক্ষার্থীদের জন্য সুখবর। আসছে ৩৯তম বিশেষ বিসিএস। এই বিসিএস থেকে নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৪৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন।   আগামী নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন ( পিএসসি)। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।  এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. ...

স্পেনের অস্বস্তি বাড়িয়েছে কাতালান ভোট

আন্তর্জাতিক ডেস্ক: ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া, পুলিশি অভিযান, লাঠিচার্জ, রাবার বুলেট- এতো কিছুর পরেও ঠেকানো গেল না কাতালিয়ান গণভোট। শুক্রবার থেকে লাইনে দাঁড়িয়ে থাকা কাতালানদের অনেকেই শেষ পর্যন্ত ভোট দিলেন। স্পেন সরকারের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে প্রদত্ত ভোটের ৯০ শতাংশই পড়েছে কাতালিনিয়ার স্বাধীনতার পক্ষে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় তীব্র অসন্তোষ জানিয়ে বলেন, ‘এই গণভোটের কোনও বৈধতা নেই।’ অপরদিকে স্বাধীনতাপন্থীরা ...

বিচারপতিদের নিয়ে জরুরি সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের নিয়ে জরুরী সভা ডেকেছেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়টি জানানো হয়। ফুলকোর্ট সভা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অদ্য ০৩ ...

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী নোবেল পেতে লবিস্ট নিয়োগ করেছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে ছুটে বেড়াচ্ছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী নোবেল পেতে অর্থ খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি ইস্যু নিয়ে রিজভী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও ...

গাজায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মতাদর্শিক সংঘাত ও গৃহযুদ্ধে এক দশক ধরে পরস্পর বিচ্ছিন্ন থাকার পর ফিলিস্তিনের গাজার শাসকদল হামাসের সঙ্গে ঐক্য প্রক্রিয়া শুরু করতে উপত্যকাটিতে গিয়েছেন পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ। স্থানীয় সময় সোমবার ঐতিহাসিক সফরে গাজায় যান পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থনপুষ্ট দল ফাতাহর নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী। গাজায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রামি হামদাল্লাহ বলেন, জাতীয় ঐক্যের সরকার গাজার প্রশাসনিক ...