নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও দেশের সাধারণ মানুষও নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে এখন গভীরভাবে উদ্বিগ্ন। জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির ...
box
ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: হটলাইনে অভিযোগ পেয়ে ঘুষ নেওয়ার সময় কুমিল্লার নাঙ্গলকোটের ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচায্য। তিনি বলেন, তার বিরুদ্ধে দুদকের হটলাইন ১০৬ নম্বরে জমি নামজারি কাজে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মো. নশিউল হক নামে স্থানীয় একজন। এরপর ...
আবারো পেছালো রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন আবারো পেছালো। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে এ মামলায় ১৮ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল। বুধবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ...
প্রধান বিচারপতির ছুটির আবেদনে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতি ঢাকার বাইরে আছেন। তিনি ঢাকায় ফিরে স্বাক্ষর করলে প্রধান বিচারপতির দেশের বাইরে যেতে আর কোনো বাধা থাকবে না।বুধবার বিকেল তিনটার দিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি নিজেই ...
জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিব, এটিএম মাসুম সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গ্রেফতার হওয়ায় অধ্যাপক মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত আমির এবং মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে।মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক মুজিবুর রহমান সংগঠনটির নায়েবে আমির ও সাবেক এমপি এবং মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে ...
বৃহস্পতিবার হরতালেও জাবির ভর্তি পরীক্ষা চলবে
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অব্যাহত থাকবে।বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) এবং ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হরতালের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হবে না। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে।’ বৃহস্পতিবার ‘সি ...
নাফ নদ সাঁতরিয়ে ১১ রোহিঙ্গা যুবক বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক: নাফ নদ সাঁতরিয়ে বাংলাদেশ ঢুকে পড়লেন ১১ রোহিঙ্গা। বুধবার সকাল সাড়ে ৯টায় তারা মিয়ানমার নাইক্ষ্যংদিয়া নাফ নদ সীমান্ত থেকে বাংলাদেশে ঢুকতে জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদে ঝাঁপ দেন। প্রায় এক ঘন্টা নাফ নদে সাঁতার কেটে তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পৌঁছলে নাফ নদে টহলরত কোস্ট গার্ড তাদের উদ্ধার করে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট ...
অভাবের তাড়নায় স্কুলছাত্রী আসমার বাদাম বিক্রি
নিজস্ব প্রতিবেদক: জীবন সংগ্রামে টিকে থাকার জন্য কতভাবেই না মানুষ যুদ্ধ করছে। সে সংগ্রাম কখনও কখনও ছুঁয়ে যায় শিশুদেরকেও। এরকম অনেক শিশুই আছে আমাদের আশেপাশে। হয়তো চোখ এড়িয়ে যায়। অথচ, একটু সহানুভূতি আর মানবিক উদার মনোভাব এই সব জীবন সংগ্রামের যুদ্ধে ছুটে চলা শিশুদের রক্ষা করতে পারে। সোমবার ফরিদপুর শহরের সুপার মার্কেট এলাকায় দেখা যায়, ছোট একটি মেয়ে বাদাম বিক্রি করছে। এই বাদাম ...
মহাসড়কে যানজট সৃষ্টি করে যুবলীগের মোটর শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল মহড়া করেছে আশুলিয়ার ইয়ারপুর ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশুলিয়া থানা যুবলীগের নেতাকর্মীরা জানায়, সোমবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন থানা যুবলীগের আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়া। নুরুল আমিনকে আহবায়ক ও সোহেল মোল্ল্যাকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়। ...
১৮ অক্টোবর থেকে আইসিটি এক্সপো
নিজস্ব প্রতিবেদক: দেশে হার্ডওয়্যার শিল্পের বিকাশের জন্য ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আসর বসছে। যৌথভাবে এর আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার মিলনায়তনে এই মেলার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর