১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২৩

box

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দফায় সাধারণ আসন সংখ্যার দশ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।  ‘ডি’ ইউনিটে ছেলেদের ১৮৪ আসনের বিপরীতে ১৮৪০ জনের এবং মেয়েদের ১৮৩ আসনের বিপরীতে ১৮৩৫ জনের ফল প্রকাশ করা হয়েছে। ...

প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। আর এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে নামতে পারেন ওপেনার তামিম ইকবাল। তামিমের খেলা নিয়ে প্রধান নির্বাচক জানান, তামিম এখন সুস্থবোধ করছে। সে নেটে ব্যাটিং অনুশীলন করেছে। প্রস্তুতি ...

ভুটানকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক: ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান ফুটবল কাপের মূলপর্বে জায়গা করে নিল ফিলিস্তিন। মঙ্গলবার বিকেলে প্রায় ৮ হাজার দর্শকের সামনে ফিলিস্তিনের হেবরনের আন্তর্জাতিক দোরা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ভুটানের জালে ১০ গোল প্রবেশ করিয়ে দেয় ফিলিস্তিন। বিপরীতে ভুটান একটিও গোল পরিশোধ করতে পারেনি। এ ঐতিহাসিক জয়ের মাধ্যমে আগামি এফসি এশিয়ান কাপে জায়গা করে নিল দেশটি। ২০১৯ সালে ...

সামাজিক ব্যবসাই জীবনকে উপভোগ করার একমাত্র উপায়: ড. ইউনুস

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অর্থনীতিতে সামাজিক ব্যবসায়ই সুখী থাকার, জীবনকে উপভোগ করার একমাত্র উপায় বলে মনে করেন নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস বলেন, দারিদ্র জনসাধারণের সৃষ্টি নয়। এটি আমাদের ব্যবস্থাপনার সৃষ্টি যা আমরা দাঁড় করিয়েছি। দরিদ্র জনগণ বনসাইয়ের মত। বনের সবচাইতে বড় গাছের বীজ এনে যদি ...

নড়াইলে জামায়াত-বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৫১

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৮ কর্মীসহ বিভিন্ন ঘটনায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নাশকতা মামলায় জামায়াতের ৭ কর্মী এবং অপর একটি মামলায় বিএনপির এক কর্মী রয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ ...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ৪৬

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, হত্যা মামলাসহ নাশকতা ও নানা অপরাধে জড়িত থাকায় পুলিশ ...

‘ব্লু হোয়েল’ ফাঁদে কিশোর ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের ১৪ বছর বয়সী এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কৌতূহলবসত ব্লু হোয়েল খেলতো। তার নির্দেশনা মানতে মানতে নিজের শরীরে ব্লেড দিয়ে ক্ষত করেছে। গেমটির শেষের স্টেজে সে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খায় বলে জানিয়েছে তার বাবা। ওই কিশোর জানান ‘চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলা শুরু করি। অ্যাডমিনরা অনেক সময় ...

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, আর্থ্রাইটিসের প্রধান সমস্যা হলো টেনিস এলবো ও কনুই সমস্যা। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। বিশ্বব্যাপী আর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক। টেনিস এলবো একটি ইনজুরি জাতীয় সমস্যা। টেনিস খেলোয়াড়দের এ সমস্যা বেশি দেখা ...

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক: দলের আমিরসহ গ্রেফতার হওয়া শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা আজকের চলমান হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। ভয়-ভীতি ও শঙ্কা সারাদেশে ছড়িয়ে তারা একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে। ...

৭৩ দেশকে টপকে প্রথম বাংলাদেশি হাফেজ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আলে সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৩ টি দেশকে পেছনে বাংলাদেশি হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রথম স্থান অর্জন করেছেন। হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। গত ৩ অক্টোবর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক ...