১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২২

box

যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেয়ার এখনই মোক্ষম সময়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র  মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেয়ার উপযুক্ত সময় এসেছে। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ইরানের সরকার ও বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে বলে জানা গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার মাসুদ জাজেইরি বলেন, ট্রাম্প প্রশাসন কেবল অঙ্গীকারসূচক শব্দ বুঝতে ...

শুক্রবার ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ...

মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। রাজধানীর আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে কিছুতেই স্বীকৃতি দেয়া হবে না এবং তাকে দেশত্যাগ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এরদোগান বলেন, মার্কিন রাষ্ট্রদূত যদি নিজেই তুর্কি নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তার দেশ থেকে তাকে চলে যেতে হবে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনের ...

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম স্বর্ণের বারগুলোকে উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। ইউ এস বাংলা এয়ারলাইন্সের নিরাপত্তা টিমের দেয়া ...

ঢাকায় ভোটার নিবন্ধন শুরু ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৪ তারিখ থেকে ঢাকা মহানগরীর ১৫টি থানার ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের এ কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। আসাদুজ্জামান বলেন, চলতি বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করার পর এখন নিবন্ধনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ১৪ অক্টোবর থেকে ...

বিশ্বকাপ থেকে বাদ পড়ল যারা

স্পোর্টস ডেস্ক: ত্রিনিদাদ এন্ড টোবাগোর কাছে হেরে মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয় ভাঙল। বাংলাদেশ সময় বুধবার সকালে বাছাইপর্বের শেষ ম্যাচে ত্রিনিদাদের কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল যুক্তরাষ্ট্র। টানা ৬ টি বিশ্বকাপে খেলার পর ২০১৮ বিশ্বকাপে থাকছে না আমেরিকানরা। জয় কিংবা ড্র হলেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের স্বপ্ন টিকে থাকবে। জিতলে সরাসরি বিশ্বকাপে। ড্র করলে অন্তত প্লে-অফে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ থাকবে- এমন ...

মেক্সিকোয় কারাগারে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে প্রতিদ্বন্ধী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রাজ্যের নিরাপত্তা কর্মী আলদো ফ্যাসি বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার জানান, সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, মন্টেরি শহরের বাইরের ক্যাডেরিতা নামক ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা ...

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম জিন্নাহ ম-ল(৪২)। তিনি ফ্লেক্সিলোড ব্যবসা করতেন বলে জানা গেছে। জিন্নাহ জেলার নান্দিনামধু গ্রামের মৃত হাবিবুর রহমান ম-লের ছেলে। পুলিশ মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কামারখন্দ থানায় বুধবার সকালে একটি হত্যা ...

কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার। ‘চরমপন্থা’ ছড়ানোর অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে মস্কোতে রাশিয়ার সাংবাদিকদের কাছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন। এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ঘৃণার আদর্শ ছড়ানোর সুযোগ দিতে পারি না এবং সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যায় আমাদের নীতি ...

চলতি বছরই ইরাক থেকে আইএস নির্মূল হবে: এবাদি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করা হবে। মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এবাদি এ দাবি করেন। সম্প্রতি ইরাকের সেনাবাহিনী প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশটির কৌশলগত শহর হাউয়িজাহকে আইএসের দখলমুক্ত করে। সে ঘটনার পাঁচদিনের মাথায় প্রধানমন্ত্রী এবাদি এ ঘোষণা দিলেন। হাউয়িজাহ পুনরুদ্ধারের ঘটনাকে ...