নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের মিছিল-সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়ার মামলায় সংস্থাটির মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম বৃহস্পতিবার এ আসামি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলাটিতে আগামী ৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের দিন ঠিক করেছেন। এদিন ...
box
ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি ...
চীনের বিরোধিতা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের খসড়া প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: চলমান রোহিঙ্গা ইস্যুতে চীনের বিরোধিতা সত্ত্বেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলে রোহিঙ্গা ইস্যুতে এটিই হবে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের প্রথম পদক্ষেপ। এতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো বিষয় না থাকলেও চলমান সঙ্কট সমাধানে কয়েকটি প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপি ওই প্রস্তাবের একটি ...
আগ্রায় সুইস পর্যটকের উপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে সুইজারল্যান্ড থেকে আসা এক পর্যটক জুটির ওপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানায়, গেল রোববার তাজমহল দেখে ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়। এসময় দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে লাঠি ও পাথর নিক্ষেপ করে। হামলায় দু’জনই গুরুতর আহত হন। প্রতিবেদনে বলা হয়, সুইস নাগরিক কুয়েন্টিন জেরেমি ক্লার্কের মাথায় আঘাত লেগেছে। ...
সেনাবাহিনীর হাতে আটক ডিবির ৭ সদস্য কারাগারে
কক্সবাজার প্রতিনিধি: ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার ডিবি পুলিশের সাত সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে পুলিশের এই সাত সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ঘটনার শিকার ব্যবসায়ী গফুর। মামলা দায়েরের পর ডিবির সাত সদস্যকে কক্সবাজারে আদালতে তোলা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ...
জিয়াই বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী, এটিই তথ্যভিত্তিক সত্য। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিইসি এ মন্তব্য করেন। সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারী নেত্রীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশের সঙ্গে চলমান তিন মাসের সংলাপ শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কেএম ...
বিপিএলের টিকিট বিক্রি শুরু ৩০ অক্টোবর
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠছে আগামী ৪ নভেম্বর থেকে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে। আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন এ আসরের টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে ...
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে স্ত্রীর হামলায় স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় মায়ের সহযোগী হয়ে দুই সন্তানও তার পিতাকে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় নিহত মোক্তার বেপারী ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ এ ঘটনায় মোক্তার বেপারীর স্ত্রী মুনিরা খাতুন, মেয়ে এসএসসি পরীক্ষার্থী মিলি এবং ছেলে ৮ম শ্রেণির ছাত্র আফিজুলকে আটক ...
সুলতান সুলেমান হওয়ার পথে এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এএফপির ফাইল ছবিতুর্কি টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’–এর কল্যাণে অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগের আভাস দেখতে চাইছেন অনেকেই। ওই কাহিনিতে সুলতান সুলেমানকে মাঝেমধ্যেই গর্বভরে বলতে শোনা যায়, ‘আমি তিন মহাদেশের বাদশাহ…।’ অটোমান বা উসমানিয়া সাম্রাজ্যকে সুলতান সুলেমানই সবচেয়ে বড় করতে পেরেছিলেন, যা তিন মহাদেশে বিস্তৃত হয়েছিল। বলকান অঞ্চলসহ দক্ষিণ-পূর্ব ইউরোপের অধিকাংশ এলাকা, মধ্য ইউরোপের একাংশ, এশিয়ার ...
টিপুর প্রশংসা করে বিজেপির তোপের মুখে ভারতের রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতানকে নিয়ে চলতে থাকা বিতর্কে এ বার নাম জড়াল দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টিপুকে ‘ব্রিটিশ-বিরোধী সংগ্রামী’ এবং তার মৃত্যুকে ‘ঐতিহাসিক’ তকমা দিয়ে বিজেপির তোপের মুখে পড়লেন কোবিন্দ। রাজ্যে কংগ্রেসের সরকার তাকে ডেকে এনে নিজেদের লেখা ভাষণ পড়িয়েছে বলেও সুর চড়ালেন কর্নাটকের একাধিক বিজেপি নেতা। ঘটনার সূত্রপাত বুধবার কর্নাটকের বিধান সৌধে। রাজ্য বিধানসভা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর