১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৮

box

ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান রুহানির

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিউইয়র্কে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ...

গুলশানে বাড়ির ছাদে অচেতন করে কিশোরীকে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়ির ছাদে কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে তাকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। নির্যাতিতার পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গুলশান-২ এর ৯৬ নম্বর সড়কের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের এক ব্যক্তি রোববার সকালে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি ওই ...

বাংলাদেশ-মিয়ানমার সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গতকালই তাদের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এরপর দলটি বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর পর্যন্ত তারা দুই দেশ সফর ...

সৌদি নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে দেশটির নারীরা যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে সে অনুমতি দেয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির তিনটি বড় শহর – রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেয়া হবে। সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির নারীদের যে কিছু স্বাধীনতা দেবার উদ্যোগ নিয়েছে, স্টেডিয়ামে ...

খালেদা জিয়া ৪৫ ট্রাক ত্রাণ দেবেন রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ত্রাণের ট্রাকগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস আজ সোমবার সকাল ৯টায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, এই ত্রাণের একটি ...

কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে বার্সেলোনায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে এবং ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে রোববার ওই অঞ্চলের রাজধানী বার্সেলোনা শহরে বিক্ষোভ হচ্ছে।হাজার হাজার মানুষ এ বিক্ষোভে যোগ দিয়েছেন। ‘আমরা সবাই কাতালান’ নামের একটি সংগঠনের আয়োজনে এ সমাবেশের প্রতি স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলোর সবাই সমর্থন জানিয়েছে। মাদ্রিদের কেন্দ্রীয় সরকার বলছে, তারা কাতালান প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে, এবং নতুন নির্বাচনের ডাক দিচ্ছে। ঐক্যবদ্ধ স্পেনের সমর্থনে ...

মানিকগঞ্জে বাস উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে বাস উল্টে গিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সন্ধ্যায় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের আড়পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মুনসের আলী (৪৮) ছাড়া হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস ...

শাকিব খানের বিরুদ্ধে অটোচালকের প্রতারণা মামলা

বিনোদন ডেস্ক: প্রতারণা ও মানহানির অভিযোগে ঢাকাই ছবির নায়ক শাকিব খানের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় “রাজনীতি” সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমদকেও আসামি করা হয়েছে।  আজ রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে মামলাটি করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি অটোরিকশাচালক ইজাজুল মিয়া। অভিযোগ থেকে জানা যায়, প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট ১১ ...

প্রতিমাসে অর্ধকোটি টাকার বেতন : সংসদীয় কমিটিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে (বিএসইসি) সম্পূর্ণ বিধি বর্হিভূতভাবে ২৯ কর্সচারীকে সরাসরি নিয়োগ দেয়ার প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। নিয়োগকৃত এসব কর্মচারীদের বেতনভাতা বাবদ প্রতিমাসে ৪৮ লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ব্যয় হচ্ছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ওমর ...

চবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে পাঁচ শিক্ষার্থী আটক হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষায় একজনের হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে। পরে ...