১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৬

box

রাজধানীতে মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রমনা থানা এলাকার কাকরাইলের পাইওনিয়ার রোডের গোলির একটি অ্যাপার্টমেন্ট থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। এটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সংলগ্ব একটি গোলি। মা ও ছেলে তখন নামাজরত ছিলেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে রমনা থানা জানায়। ডিউটি অফিসার এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানোর প্রক্রিয়া শুরু ...

ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের সাংবাদিক হত্যাকারীরা: সিপিজে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাংবাদিক ও ব্লগারদের হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত এক দশকে বাংলাদেশে সাত সাংবাদিক নিহত হলেও মাত্র একটি মামলায় সাজা হয়েছে হত্যাকারীদের। বাকি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কোনো অভিযোগ এখন পর্যন্ত গঠন করতে পারেনি।গতকাল মঙ্গলবার প্রকাশিত ১০ম গ্লোবাল ইমপিউনিটি ইনডেক্স-২০১৭ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজের প্রতিবেদন অনুসারে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় সূচকে দশম স্থানে ...

চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ভর্তি পরীক্ষার শেষ দিনে (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। মোট পাসের হার ৪০ শতাংশ। বুধবার দুপুরে এ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (http://admission.eis.cu.ac.bd) মাধ্যমে জানতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে ...

কলেজ ছাত্র আলমগীর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র আলমগীর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন গাজীপুরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৪), মিন্নত আলী দেওয়ানের ছেলে আলামিন (৩৭) ও কফিল শেখের ছেলে জাকির (৩৭)। গাজীপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আতাউর রহমান ...

পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাব্বিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব রিমান্ডের এ আদেশ দেন। এ ঘটনায় গ্রেফতার হওয়া সাব্বিরের মা মোসা. সুলতানা পারভীন ৫ দিন এবং ...

মালয়েশিয়ার সব নাগরিকের মোবাইল ডাটা চুরি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার মোবাইল কোম্পানিগুলোর সব গ্রাহকের তথ্য (ডাটা) চুরির ঘটনা ঘটেছে। দেশটির কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) গত সোমবার এক ফেসবুক বার্তার মাধ্যমে চুরির ঘটনাটি স্বীকার করে নেয়। ওই হ্যাকিংয়ের ঘটনায় মালয়েশিয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি মোবাইল ফোন গ্রাহকের ডাটা চুরি হয়ে গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ফাঁস হওয়া ডাটার মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩ কোটি ২০ লাখের ...

আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল সমঝোতার অভাবে: জন কেলি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীফ অব স্টাফ জন কেলি বলেছেন, আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল সমঝোতার অভাবে। তিনি সোমবার রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাত্কারে কনফেডারেট জেনারেল রবার্ট লি কে ‘সম্মানিত ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।  তার এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচকদের মধ্যে চেলসি ক্লিনটন (বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের মেয়ে) ও মার্টিন লুথার কিংয়ের মেয়ে বার্নিস কিংও রয়েছেন। ...

যুদ্ধের মহড়া দিতে এই প্রথম ইসরাইল গেলো ভারতীয় বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের আটটি দেশের যৌথ এক সামরিক মহড়ায় যোগ দিতে প্রথমবারের মতো ইসরাইলে গেলো ভারতীয় বিমানবাহিনী। আর একে নয়াদিল্লীর সামরিক জোট বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জানা গেছে, সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমানে করে ৪৫ জনের এক দল মঙ্গলবার ইসরাইল পৌঁছে। এই দলে বিমানবাহিনীর গরুড় কম্যান্ডোরাও রয়েছে বলে জানা গেছে। ভারত ছাড়া আর যে সাতটি দেশ এই মহড়ায় অংশ ...

তিন হাজার কোটি টাকা আদায় হবে আয়কর মেলায়

নিজস্ব প্রতিবেদক: এবারের আয়কর মেলায় তিন হাজার কোটি টাকার কর আদায় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সালের প্রথম আয়কর মেলায় সেবা নিয়েছে ৬০ হাজার ৫০০ জন। আর ২০১৬ সালের ...

স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলার সিভিল এভিয়েশনের স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় স্ত্রী মুক্তা জাহান (৪২) ও তার পরকীয়া প্রেমিক জসিমের (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বুধবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি রফিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতদের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ...