১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৪

box

ইরানের পরমাণু চুক্তিতে সমর্থনের আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু চুক্তির সমর্থন আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান চুক্তির শর্ত অনুযায়ীই কাজ করছে যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের সমর্থন পাবার যোগ্য। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বিবৃতিতে পুতিন বলেন, কোনো এক পক্ষ একা পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না। মস্কো সবসময় তেহরানের পাশে রয়েছে বলেও জানান তিনি। বুধবার একদিনের সফরে তেহরানে ইরানের ...

সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী। আর বাহিনীটির স্পেশাল ফোর্সের সদস্যরা দেশের চৌকস, সুশৃঙ্খল ও দুঃসাহসী সেনানী। দেশের সেবায় আত্মনিয়োগ ও আত্মোৎসর্গ করার সংকল্পে তারা দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সেনানিবাসে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের জাতীয় পতাকা ...

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পবিার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ লেনদেন বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ৩৯ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১৮ লাখ টাকা ...

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে বিএনপির এই মিছিল পণ্ড হয়ে গেছে। বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছিল। পুলিশের বাধা মিছিল বের করতে না পারলেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব ...

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না : রোনালদো

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিশ্রমিকের ফারাক অনেক। গুঞ্জন উঠেছে তিনি তার পারিশ্রমিক বাড়াতে চেষ্টা করছেন। তবে এসব সত্য নয় বলে দাবি করেছেন রিয়াল তারকা রোনালদো। উল্টো জানিয়েছেন, তিনি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না। ক্রিশ্চিয়ানো বলেন, আমি রিয়াল মাদ্রিদে ভালোই আছি। এখানে আমি আরও চার বছর আছি। তবে চুক্তির মেয়াদ ...

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক: প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার হেয়ন চুংকে ৭-৫, ৬-৩ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। আর এর মাধ্যমে বছর শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটাও নিজের দখলেই রাখলেন স্প্যানিশ এই তারকা। ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ৩১ বছর বয়সে বছর শেষ করায় সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড গড়েছেন। এ বছর ...

সিরাজগঞ্জে তুলা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌর শহরের সমাজ কল্যাণ মোড় এলাকায় একটি তুলার ফ্যাক্টরিতে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর, তুলা ও মেশিনারি যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরি মালিক দাবি করেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, মেসার্স তালুকদার ট্রেডার্সের তুলা ফ্যাক্টরির মেশিনারির যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুণের সূত্রপাত হয়। ...

বাড্ডায় বাবা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাসার ছাদ থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোসেনবাগ মার্কেটের পাশে ময়নার মোড় এলাকার বাসার ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতের নাম- জামিল (৩৮) ও তার মেয়ে নাম নুসরাত (৯)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, ‘উত্তর বাড্ডার ময়নারবাগের তিনতলা একটি বাসার ছাদের ঘরে ভাড়া থাকতেন তারা। বাড়ির ...

টাঙ্গাইলে সড়কে ঝরল ব্যবসায়ী প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় ইমান আলী (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কাগমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী (৩৭) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্দপপুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমান আলী সকালে শহরের পার্ক বাজারে লেবু বিক্রি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার কাগমারী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা ...

খালেদার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: আদালতে উপস্থিত হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার করা স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টা ২৪ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। পরে বিচারক জামিন আবেদন ...