১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১১

box

বাসে ঘুরে ঘুরে ডাকাতি, আটক ২৮

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি বাসে অভিযান চালিয়ে ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় পিস্তল-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  ডাকাত দলের সদস্যদের আটক করতে গিয়ে পুলিশের দুই ওসি  আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বসির মোল্লা, স্বপন মোল্লা, আলামিন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, ওহিদুজ্জামান, ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ড্র করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: প্রায় এক যুগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। দীর্ঘদিন পর মাঠে নামলেও জিম্বাবুয়ে দল টেস্টে যে এতো দুর্বল না তা হাড়ে হাড়ে চেনালো। টেস্ট ম্যাচ কি তা ওয়েস্ট ইন্ডিজকে হারে হারে চিনিয়ে দিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজা, রেজিস চাকাভা আর অধিনায়ক গ্রায়াম ক্রিমারের অসাধারণ ধৈর্যশীল ব্যাটিং এ প্রায় হারতে বসা ম্যাচ ড্র করলো জিম্বাবুয়ে। আর এতে ...

ট্রেন থেকে ৪ মেয়েকে ফেলে দিলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে চার মেয়েকে ফেরে দিয়েছে এক বাবা। গত ২৩ অক্টোবর মধ্যরাতে কামাখ্যা-কাটারা এক্সপ্রেস থেকে ইদ্দু মিঞাঁ নামে এক ব্যক্তি তার পাঁচ মেয়ের মধ্যে চারজনকে ছুঁড়ে ফেলে দেন। কপালজোরে বেঁচে যাওয়া চারজনের একজন আলগুনকে পাশে নিয়ে হাসপাতালে কাঁদতে কাঁদতে নিহত শিশুদের মা ৩৬ বছরের আফরীনা খাতুন পুলিশকে জানিয়েছেন, ‘কন্যা-সন্তান জন্ম দেওয়ার মাসুল গুণলেন। ‘ ওই ...

আজ শোকাবহ জেলহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ, বীভৎস ও শোকাবহ জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তাক্ত ও বেদনাদায়ক একটি দিন ৩ নভেম্বর।  জাতিকে নেতৃত্বশূন্য করতে ওই বছরের ৩ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে হত্যার ওই ঘটনায় ...

ঝিনাইদহ পাসপোর্ট অফিসে ডেলিভারিতে ভোগান্তি

  ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পাসপোর্ট ডেলিভারি ক্ষেত্রে সিডিউল মানছে না পাসপোর্ট অফিস। ঝিনাইদহ পাসপোর্ট অফিসে অনুসন্ধানে গিয়ে দেখা যায় অফিসে পাসপোর্ট ডেলিভারি নিতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের পর আবেদনকারীরা অপেক্ষায় থাকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তার জন্য। সাধারণ ভাবে পাসপোর্ট ডেলিভারি দিতে সময় লাগে ১৫-২০ দিন আর ইমার্জেন্সি (জরুরি) হলে ৭-৯ দিন। কিন্তু সাধারণ ...

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের নির্লজ্জ হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের ...

জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধার করা হবে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এসব খাল উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেয়া সম্ভব নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর চাঁনখারপুল মোড়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন তিনি।  মেয়র ...

মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচের ৯০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মাহবুব হোসেন রক্সির দল। এ গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তারা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ।নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ড্র করেছিল মালদ্বীপ। ...

কাকরাইলে মা-ছেলে হত্যায় অভিনেত্রী মুক্তা আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার নাম শারমিন আক্তার মুক্তা।  তিনি নিহত সামসুন নাহারের স্বামী আবদুল করিমের তৃতীয় স্ত্রী।আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় কাকরাইলের ৭৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মা সামসুন নাহার এবং চার তলার সিঁড়ি থেকে ছেলে ...

৭ নভেম্বর পালনে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি ...