১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২১

box

কোরীয় উপদ্বীপের আকাশে আবারও মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপের আকাশে আবারও উড়ল মার্কিন বোমারু বিমান। জাপান ও দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীও মার্কিন বিমানবাহিনীর সঙ্গে যোগ দিল। উত্তর কোরিয়াকে বার্তা দিতেই ফের কোরীয় আকাশসীমায় তিন দেশের যৌথ বাহিনীর যুদ্ধবিমান গতকাল এই রকম দাপট দেখাল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া এসেছে কিম জং উনের দেশ থেকে। উত্তর কোরিয়াকে ‘ব্ল্যাকমেইল’ করছে আমেরিকা, অভিযোগ পিয়ংইয়ংয়ের। প্রশান্ত মহাসাগরের ...

নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: শীত শুরুর আগে চলতি নভেম্বর মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তিনি বলেন, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। হেমন্তের এ সময়ে ...

বার্সার হয়ে ৬০০তম ম্যাচ মেসির

স্পোর্টস ডেস্ক: অক্টোবর মাসেই বার্সেলোনার মূলদলে অভিষেকের ১৩ বছর পূর্ণ হল লিওনেল মেসির। ২০০৪ সালে প্রথম ম্যাচ খেলতে নামা ১৭ বছরের এই কিশোর এরপর অনেক মাইলফলক ছুঁয়েছেন। শনিবার আরেকটি পালক যুক্ত হবে তার মুকুটে। সেভিয়ার বিপক্ষে বার্সার হয়ে ক্যারিয়ারের ৬০০ তম ম্যাচ খেলতে নামবেন তিনি। এমন সময়ে মেসির এই মাইলফলকটি স্পর্শ করছেন যখন লা লিগায় বার্সেলোনা অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে। ১০ ...

নওগাঁয় ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শ্রী গৌর চন্দ্র বর্বম (৩৮) নামে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে। শ্রী গৌর চন্দ্র বর্বম পত্নীতলা উপজেলার হাটশাওলী গাঞ্জাপুরি গ্রামের রমেশ চন্দ্র বর্বমের ছেলে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গোপন সংবাদের ...

বনানী কবরস্থানে সমাহিত হবেন আব্দুর রহমান বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: কয়েক দফা নামাজে জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার আগেই বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আবদুর রহমান বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বিএনপি সূত্র জানায়, সাবেক এই রাষ্ট্রপতির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকাল ...

বীজ কোম্পানির প্রতারণার শিকার শতাধিক ফুলকপি চাষী

মেহেরপুর প্রতিনিধি: বীজ কোম্পানির প্রতারণায় মেহেরপুরে ফুলকপি চাষীদের স্বপ্ন ভেঙে গেছে। চলতি মৌসুমে চাষীরা হোয়াইট রাজা নামের বীজ জমিতে রোপণ করে প্রতারণার শিকার হয়ে লোকসানের মুখে পড়েছেন। শত শত চাষীর এখন মাথায় হাত। ধারদেনা করে কপির চাষ করে তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। চাষীরা বলছেন তাদের এই ক্ষতির পরিমাণ চার কোটি টাকার উপরে। গত কয়েক বছর ধরে জেলার ...

রোহিঙ্গা শিশুদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান ইউনিসেফের

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজ রোহিঙ্গা শিশুদের অপুষ্টি দূর করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে অসংখ্য শিশুর মৃত্যু হবে। তাই রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিয়ার্ক এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ...

দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক: অনেক উন্মাদনা নিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বৈশ্বিক টি-টুয়েন্টির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আয়োজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ- সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স। যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ দুটি। থাকছে না কোন উদ্বোধনী ...

অবরোধ দেয়া হলে ফল ভালো হবে না: সু চির মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপ করা হলে দেশটির ‘অপরিণত বেসামরিক সরকার’ ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির মুখপাত্র জ হতয়। রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার মিয়ানমারের ওপর ফের অবরোধ আরোপের প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। ওই প্রস্তাব পাস হলে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সেনাকর্মকর্তাদের ওপর সুনির্দিষ্ট ...

কাতালান নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার স্বাধীনতাকামী ও দেশান্তরিত নেতা কার্লেস পুজদেমনসহ আরো চারজনের নামে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেন। বেলজিয়ামের অফিস জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে। এই সপ্তাহের শুরুর দিকে মি. পুজদেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে চলে যান। এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া ...