বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মাসেই একটি ফেক রাশিয়ান পেজ নিয়ে ইনফো দিয়েছে ফেসবুক। পেজটিতে ১ লক্ষ ডলারের সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ছিল। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলার জন্য নানান রাজনৈতিক পোস্ট প্রোমোট করা হত সেটি থেকে। ফেসবুকের অ্যাড সার্ভিসে যে কত বড় ফাঁক রয়েছে, ওই ঘটনার পরেই তা সামনে এসেছে। রাজনৈতিক বিজ্ঞাপন বা পলিটিক্যাল অ্যাডের এই সমস্যা নিয়ে বিশেষ ...
box
জাতীয় দলে নেই রোনালদো
স্পোর্টস ডেস্ক: সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এজন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু বিস্ময়করভাবে দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখা হয়নি সেখানে। সান্তোস বলেছেন ৩২ বছর বয়সী এই তারকাকে বিশ্রাম দেয়ার জন্যই এমনটা করা হয়েছে। কিছুদিন আগেই ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ গোল করে পর্তুগালকে ...
রুনা লায়লা-শাওন সেরা করদাতা
নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারা। ২০১৬-১৭ করবর্ষে গায়ক-গায়িকা ও অভিনয়শিল্পী বিভাগে সেরা করদাতা হয়েছেন যথাক্রমে রুনা লায়লা ও মেহের আফরোজ শাওন। বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা ...
মটোরোলার ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সেপ্টেম্বরে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মোটোরোলা ঘোষণা করেছিল তাদের নতুন ফোন মটো এক্স ফোর। এই ফোন ঘোষনার সাথে সাথেই ফোনের অ্যানড্রয়েড ওয়ান ভেরিয়েন্টের ঘোষণা করেছিল কোম্পানি। গত সপ্তাহেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল নতুন মটো এক্স ফোর এর দাম। এক ছবিতে দেখা গিয়েছিল ফোরজিবি র্যাম ও ৬৪ জিবি রম স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ২৩ হাজার ৯৯৯ ...
এক ঘুমে ১১ দিন!
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ওয়াট শো। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বসবাস করে সে। বালকটি অন্য সবার মতো হলেও সে বর্তমানে ভিন্ন এক কারণে আলোচিত। গত ১২ অক্টোবর এই বালক মায়ের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে খালার বাড়িতে যায়। আর দশটা সাধারণ দিনের মতো সেদিনও রাতে খাওয়ার পর সে ঘুমাতে যায়। পরের দিন তার মা তাকে ঘুম থেকে জাগাতে চেষ্টা ...
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত থাইমা খাগড়াছড়ির মোহনছড়ি উপজেলার নুনছড়ি গ্রামের সাধু ত্রিপুরার মেয়ে। শুক্রবার দিবাগত রাতে সংবাদ পেয়ে কলাবাগানের নর্থ রোডের ৪০ নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে থাইমা ত্রিপুরার মরদেহ উদ্ধা করা হয়। সে বাড়ির এলিজা খেশার বাসায় গৃহকর্মীর কাজ করতো। কলাবাগান থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলহাজ উদ্দিন ...
সবজির চেয়ে কম দামে মিলছে মুরগি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। আর সাদা ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১২৫ টাকা। রাজধানী ঢাকায় দ্রব্যমূল্যের এখনকার চিত্র এটি। সবজির দামের উলম্ফনের কারণে কিছু কিছু সবজির চেয়ে ব্রয়লার মুরগির মাংস সস্তায় মিলছে কিছুদিন ধরে। বাজার ঘুরে জানা গেছে, শুধু শিম বা টমেটো নয়; রাজধানীর বাজারগুলোতে ...
সমবায় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে ৪৬তম সমবায় দিবস ২০১৭। দিবসটি উপলক্ষে শনিবার সকাল আটটায় রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মৎস্যভবন মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। এরপর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের বেলুন ...
বাড্ডায় বাবা-মেয়ে খুনে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার একটি বাসায় গাড়িচালক ও তার নয় বছর বয়সী মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে। তবে কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মুঠোফোনের বার্তায় সেই তথ্য জানানো হয়নি। এছাড়া গ্রেপ্তার দুজনের নামপরিচয়ও জানানো হয়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সকাল ...
৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে খাওয়ানো হবে কৃমির ওষুধ
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে দেশের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রম শুরু হচ্ছে। কৃমির আক্রমণ থেকে শিশুদের সুরক্ষায় দেশব্যাপী জাতীয় কৃমিনাশক সপ্তাহের ১৯তম রাউন্ডের আওতায় এ কর্মসূচি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণে ওষুধ সেবন করানো হবে। এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর