১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

box

বিশ্বকাপ নিশ্চিত করল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে প্রথম লেগে বড় জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। গ্রিসকে হারিয়েছিল ৪-১ গোলে। গতকাল রোববার দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হলো দুই দলের ম্যাচ। তাতে গ্রিসকে ছিটকে দিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। এনিয়ে পাঁচ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইউরোপের দেশটি। প্রথম লেগে বড় ব্যবধানে হারায় এ ম্যাচে ৬টি পরিবর্তন এনেছিলেন গ্রিস কোচ। ...

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিষয়ে রায় কাল

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া চিঠির বৈধতা প্রশ্নে আগামীকাল মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, রায়ের জন্য বিষয়টি কাল দুপুর ২টার দিকে রাখা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩১ অক্টোবর এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য ...

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলিসহ মজনু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে ৫৯ বিজিবির সদস্যরা। রোববার রাত দেড়টায় মজনু মিয়ার বাড়ি তল্লাশি করে অস্ত্র-গুলি ছাড়াও একটি রামদা উদ্ধার করা হয়। আটক মজনু মিয়া শিবগঞ্জ উপজেলার নামুচকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫৯ বিজিবির সদর দপ্তরে আজ সোমবার সকাল ...

ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড হারাল সু চি

আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ তার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গেলডফ জানান, তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চি-র বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অং সান সু চিও ওই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বব গেলডফ মনে করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন ...

রাশিয়ার টিকিট পেল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। রোববার রাতে বিশ্বকাপ বাছাইপর্বেরর প্লে অফে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে দলটি। তবে প্রথম লেগে সুইজারল্যান্ড জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে তাই ফলটা সুইসদের পক্ষে। টানা চার বারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরে পৌঁছাতে দলটির কোন সমস্যা হয়নি। ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে গোলের। তবে কাজে লাগাতে পারেনি কেউ। ...

বিতর্কিত চীনা সাগরের সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যে বিবাদ চলছে তা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরকে নিয়ে ভিয়েতনাম এবং চীনের মধ্যে বিবাদ রয়েছে। গতকাল রবিবার হানোইয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দাই কুয়াং এর সঙ্গে বৈঠক শুরু হওয়ার আগে ট্রাম্প জানান, দক্ষিণ চীন সাগর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার প্রয়োজন ...

কঙ্গোয় রেল দুর্ঘটনায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। জাতিসংঘের রেডিও চ্যানেল ওকাপির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশের বুয়োফউই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কঙ্গোর লুবুম্বাসি শহর থেকে লুইনা শহরে যাচ্ছিল। ট্রেনের ১৩টি ট্যাঙ্কারে দাহ্য পদার্থ ভর্তি ছিল। ...

রাখাইনে যৌন সহিংসতার কথা আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হচ্ছে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রধানত-মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর চালানো যৌন সহিংসতা ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবহিত করবেন জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধকালীন যৌন সহিংসতা সম্পর্কে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন অভিযোগ করেছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে একটি পরিকল্পিত ত্রাস ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি আরো বলেন, এর ...

অভিজিৎ হত্যার প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ নির্ধারণ করেন। ২০১৫ সালে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ ...

মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নিয়ে যাওয়া নেওয়া হবে। আজ সোমবার সকালে দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন পোর্টালকে একথা জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, গতকাল রবিবার রাতে প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। বর্তমানে বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে। ...