১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৮

box

লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে ফের অভিযানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পাঁচ এলাকায় আগামী ১৯ নভেম্বর রোববার থেকে মাসজুড়ে পাঁচটি স্থানে লক্কড়ঝক্কড় ও লাইসেন্সবিহীন বাসের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ছাড়া গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সরিয়ে আনন্দবাজার বস্তি এলাকায় নিয়ে যাওয়া হবে জানালেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে ঢাকা দক্ষিণ এলাকায় সেবাদানকারী সংস্থাসমূহের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণের পর ...

গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে

রাজশাহী প্রতিনিধি: সমাপনী বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তীকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল রোববার বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রাখি চক্রবর্তী। এ সময় বিচারক আকতার উল আলম তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...

উখিয়ার সীমান্তে অপেক্ষায় আরও ৭০০ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তের শূন্যরেখায় গতকাল রোববার রাতে প্রায় ৭০০ রোহিঙ্গা অবস্থান করছিল। গত শনিবার সন্ধ্যা থেকে সেখানে দেড় হাজারের মতো রোহিঙ্গা অবস্থান করছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৮০০ জনকে গতকাল উখিয়ার বালুখালীর বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাঠায় বিজিবি। উখিয়ার সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, শূন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গাদের কারও কাছে ...

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কোস্টারিকা

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জপির সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোস্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে কম্পনটি উৎপত্তি হয়। কেন্দ্রস্থলের কাছেই ...

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়ারা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা এলাকায় গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ...

টরন্টোতে বিচারপতি এস কে সিনহা

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগী প্রধান বিচারপতি এসকে সিনহা এখন কানাডার টরন্টোতে অবস্থান করছেন। শুক্রবার কানাডার উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগের পূর্বে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওইদিনই পদত্যাগপত্রটি দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেওয়া হয়। এরপর শনিবার প্রধান বিচারপতি কানাডায় এসে পৌঁছান। সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, বিচারপতি সিনহা কানাডায় পৌঁছানোর পর বিশ্রাম ...

নওগাঁয় সীমান্ত থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু ও ২ নারীসহ ১০জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খিজির খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার সীমান্ত এলাকার মধইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় ওই ১০ ...

ঘুষ গ্রহণের অভিযোগে ওসিসহ ৪জন বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি: ঘুষ গ্রহণের অভিযোগে সুন্দরবনের চাঁদপাই স্টেশনের কর্মকর্তা (ওসি) নূরুজ্জামানসহ  বনবিভাগের ৪জনকে বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন চাঁদপাই স্টেশনের ওসি মো. নূরুজ্জামান, বনপ্রহরী কাইয়ুম, নৌকা চালক আব্দুর রব ও সাইফুল ইসলাম। বন বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জনায়, সম্প্রতি সুন্দরবনের আন্ধারমানিক টহল ফাঁড়ি সংলগ্ন শ্যাল নদীর একটি খালে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় চাঁদপাই স্টেশনের কর্মকর্তা ...

গ্রামে-শহরে সবজির দামে বিস্তর ফারাক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহর থেকে পবা উপজেলার সন্তোষপুর গ্রামের দূরত্ব পাঁচ কিলোমিটার। কিন্তু এই গ্রামেই সবজির দাম শহরের তুলনায় অর্ধেক। সন্তোষপুরের চাষিরা অবশ্য নিজে শহরে সবজি নিয়ে গিয়ে বিক্রি করেন না। ক্ষেত থেকেই তাদের সবজি কিনে আনেন পাইকারি ব্যবসায়ীরা। ফলে শহরে সবজির দাম চড়া থাকলেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। রবিবার সকাল আটটার দিকে সন্তোষপুরে নিজের জমি থেকে ...

৬ মাস পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

টেকনাফ প্রতিনিধি: প্রায় সাড়ে ছয় মাস পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আজ পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার রাতে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারা বছর এই নৌপথে চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ...